https://www.prothomalony.com/

18346

north-america

উত্তর আমেরিকা

জ্যাকসন হাইটসে বাংলা গানের সাত দিকপালকে নিয়ে সঙ্গীতসন্ধ্যা 'সপ্তসুর' ৯ অক্টোবর

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ ০৩:০৫

বাংলা গানের ইতিহাসের সাত মহান স্রষ্টাকে শ্রদ্ধা জানাতে এবং তাদের কালজয়ী গানগুলোকে প্রবাসের মাটিতে তুলে ধরতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সঙ্গীতসন্ধ্যা 'সপ্তসুর'। প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চা ও প্রসারে নিবেদিত সাংস্কৃতিক সংগঠন ‘ঊনবাঙাল’ এই ব্যতিক্রমী সংবাদ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

আয়োজকেরা জানান, বাংলা গানের সাত বিশ্ববরেণ্য স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মরমী সাধক লালন ফকির, মরমী কবি হাসন রাজা, লোককবি রাধারমণ দত্ত, দ্বিজেন্দ্রলাল রায় এবং বাউল সম্রাট শাহ আব্দুল করিম; এই সাত মহীরুহের সৃষ্টিকে কেন্দ্র করে সাজানো হয়েছে পুরো আয়োজন। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মসহ বাঙালি কমিউনিটির কাছে তাদের কালজয়ী গান ও দর্শন পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

ঊনবাঙালের সভাপতি মুক্তি জহির নিউইয়র্কের সর্বস্তরের প্রবাসী বাঙালি এবং গণমাধ্যমকর্মীদের এই সুরের সন্ধ্যায় উপস্থিত থাকার জন্য বিনীত আমন্ত্রণ ও অনুরোধ জানিয়েছেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন