https://www.prothomalony.com/
18358
new-york
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ ০৬:৩০
নিউইয়র্কের ম্যানহাটনের ওয়েস্ট ভিলেজে শিক্ষার্থীদের জন্য স্কুল চলাকালে গাড়িমুক্ত অতিরিক্ত জায়গা তৈরির একটি পাইলট প্রকল্প চালু হয়েছে। ক্লার্কসন ও হাডসন স্ট্রিটে একটি নতুন গেট বসানো হয়েছে, যা সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত বন্ধ রাখা যাবে।
দুটি স্কুলের কাছাকাছি এই এলাকায় শিক্ষার্থীরা বিরতি, স্কুলের কার্যক্রম ও বাইরের বিভিন্ন কাজে অতিরিক্ত জায়গা ব্যবহার করতে পারবে। স্কুল কর্তৃপক্ষের কর্মীরা সেখানে শিক্ষার্থীদের তদারকি করবেন।
নিউইয়র্কের পরিবহন কমিশনার মাইক ফ্লিন বলেন, ছোট এই গেটটির মাধ্যমে ভবিষ্যতে শহরের সড়ক ব্যবহারে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে হল্যান্ড টানেলের দিকে যাওয়া যানবাহনের ওপর প্রভাব নিয়ে উদ্বেগও রয়েছে। পরীক্ষামূলকভাবে গেট বন্ধ করার সময় এলাকায় যানজটের অভিযোগ পাওয়া গেছে।
প্রকল্পটির জন্য বেসরকারিভাবে ১ লাখ ডলার ব্যয় হয়েছে। আয়োজকদের দাবি, প্যারিসের অনুরূপ উদ্যোগ অনুসরণ করে প্রকল্পটি তৈরি করা হয়েছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন