https://www.prothomalony.com/
18354
north-america
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ ০৬:১৮
যুক্তরাষ্ট্রে নির্বাসনের আদেশ পাওয়ার পর দেশ ছেড়ে না যাওয়া অভিবাসীদের ওপর সর্বোচ্চ ১৮ লাখ ডলার পর্যন্ত জরিমানা আরোপের ট্রাম্প প্রশাসনের নীতি আটকে দিয়েছেন একটি ফেডারেল আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) ম্যাসাচুসেটসের ফেডারেল বিচারক জর্জ ও’টুলে দেওয়া রায়ে বলেন, সরকার যেভাবে এই জরিমানা আরোপ করছে, তা আইনসঙ্গত নয় এবং প্রশাসনিক কার্যপ্রণালি আইন লঙ্ঘন করেছে।
আদালতের নথি অনুযায়ী, ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরার পর থেকে ১ লাখ ৩ হাজারের বেশি অভিবাসীর বিরুদ্ধে এ ধরনের জরিমানা জারি করা হয়েছে। এসব জরিমানার মোট পরিমাণ প্রায় ৮ হাজার ৪০০ কোটি ডলার।
নীতিটির আওতায় কয়েকজন অভিবাসীর বিরুদ্ধে কয়েক বছর আগের কথিত দেশত্যাগ-সংক্রান্ত নির্দেশ অমান্যের অভিযোগেও জরিমানা করা হয়েছিল। সমালোচকদের অভিযোগ, অনেক ক্ষেত্রে অভিবাসীরা ইচ্ছাকৃতভাবে ওই নির্দেশ অমান্য করেছেন কি না, তা যথাযথভাবে বিবেচনা করা হয়নি।
মামলাটি করেন দুই অভিবাসী ও একটি অভিবাসী অধিকার সংস্থা। তাঁদের অভিযোগ ছিল, সরকারের এই নীতি অভিবাসীদের ওপর এমন বিপুল আর্থিক চাপ তৈরি করছে, যা অনেকের পক্ষেই বহন করা সম্ভব নয়।
আদালতের এই রায় ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ আইনি চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন