https://www.prothomalony.com/
18234
new-york
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৫
নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের সঙ্গে আয়োজিত এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘ফ্রম ক্লাসরুম টু ইকোনমি’ শীর্ষক এ আলোচনার আয়োজন ও সঞ্চালনা করেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক। এতে বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং শিক্ষা থেকে কর্মসংস্থান ও অর্থনৈতিক উৎপাদনশীলতার দিকে যাওয়ার পথ নিয়ে মতবিনিময় হয়।
ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরও আধুনিক ও কর্মমুখী করার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব জীবন ও কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে হবে। শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, তরুণদের ভবিষ্যৎ কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলা এবং তাদের উদ্যোক্তা ও উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনায় শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে কর্মসংস্থান এবং কর্মসংস্থান থেকে উৎপাদনশীলতা ও অর্থনৈতিক শক্তি সৃষ্টির একটি সমন্বিত ধারাবাহিকতা তৈরির প্রয়োজনীয়তা উঠে আসে। বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় শিক্ষার সঙ্গে কর্মমুখী দক্ষতার সমন্বয় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
অনুষ্ঠানে সরকার ও নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান এবং নিউইয়র্কের বাংলাদেশি প্রবাসী পেশাজীবীরা অংশ নেন। তারা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সঙ্গে শ্রমবাজারের চাহিদা এবং কর্মসংস্থানের সুযোগের আরও ঘনিষ্ঠ সংযোগ স্থাপনের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন।
ববি হাজ্জাজের বক্তব্যে প্রবাসী বাংলাদেশি পেশাজীবীদের অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের মানবসম্পদ উন্নয়ন ও শিক্ষা খাতের অগ্রগতিতে কাজে লাগানোর সম্ভাবনাও গুরুত্ব পায়। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়।
আলোচনায় সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি খাত, নিয়োগদাতা প্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে এ ধরনের সংলাপ শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরিতে নতুন সুযোগ সৃষ্টি করবে বলে মত প্রকাশ করা হয়।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন