https://www.prothomalony.com/
18180
north-america
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১০
উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ প্রবাসী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) ২০২৬-২০২৭ মেয়াদের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাউথ ফ্লোরিডার বিশিষ্ট সংগঠক এম রহমান জহির। একই কমিটিতে এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ভার্জিনিয়ার ডক্টর প্রিয়লাল কর্মকার।
নবগঠিত এই কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে নিউইয়র্কের আবীর আলমগীর, জয়েন্ট সেক্রেটারি হিসেবে ভার্জিনিয়ার অ্যান্থনি পিউস গোমেজ এবং কোষাধ্যক্ষ হিসেবে হিউস্টনের নাহিদা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন। এছাড়া ২৯ সদস্যবিশিষ্ট ফোবানা নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার এস আই জুয়েল।
নবনির্বাচিত চেয়ারম্যান এম রহমান জহির দীর্ঘদিন ধরে সাউথ ফ্লোরিডায় বসবাস করছেন এবং অত্যন্ত সুনামের সাথে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি সাউথ ফ্লোরিডা ফেয়ারগ্রাউন্ডে টানা ৩০ বছর ধরে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ‘এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো’-র মূল সংগঠক। ইতিপূর্বে তিনি ফোবানার সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। আগামী ২০২৭ সালে হিউস্টনে অনুষ্ঠিতব্য ৪১তম ফোবানা কনভেনশনে তিনি চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেবেন।
এবারের লস অ্যাঞ্জেলেস ফোবানায় এম রহমান জহিরের নেতৃত্বে সাউথ ফ্লোরিডার একটি শক্তিশালী প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন ঢাকা ক্লাবের রানা খান, মিম খান, জুয়েল সাদত, ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি ও ‘উইন্টার ফেস্ট ২০২৬’-এর কনভেনার মুজিব উদ্দিন ও মিসেস মুজিব উদ্দিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক আরিফ আহমদ আশরাফ, ৩০তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল, কনভেনার তামান্না আহমদ, কো-কনভেনার মনজুর চৌধুরী, মাসুদা ইসলাম পপি, মেরিনা মজুমদার ও মাইশা আহমদ।
সম্মেলনে সেন্ট্রাল ফ্লোরিডার ‘বাংলাদেশ ফাউন্ডেশন অব সেন্ট্রাল ফ্লোরিডা’-র সভাপতি বাবুল হাই ‘আউটস্ট্যান্ডিং মেম্বার’ হিসেবে নির্বাচিত হন। উল্লেখ্য, ২০২৭ সালের হিউস্টন ফোবানা কনভেনশনের কনভেনার হিসেবে দায়িত্ব পালন করছেন পাবেল আহমদ।
এম রহমান জহির ফোবানার প্রধান নির্বাচিত হওয়ায় উত্তর আমেরিকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে। সর্বস্তরের প্রবাসীরা আশা প্রকাশ করছেন, তার দক্ষ নেতৃত্বে ফোবানা আরও সুসংগঠিত ও বেগবান হবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন