https://www.prothomalony.com/
18130
north-america
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় ‘শপিং উইথ সাবরিনা’র শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।
উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য পুরো সেপ্টেম্বর মাসজুড়ে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা সাবরিনা বলেন, তাদের সংগ্রহে মূলত ভারতীয় পোশাক থাকলেও বাংলাদেশি পোশাকগুলো নিজস্ব ডিজাইনার দিয়ে নকশা করিয়ে তৈরি করা হয়। ভারতীয় পোশাকের ক্ষেত্রেও নিজেদের পছন্দ ও নকশা অনুযায়ী পোশাক তৈরি করা হয়। ফলে তাদের পোশাকগুলো বাজারের অন্যান্য দোকানের প্রচলিত পোশাকের তুলনায় কিছুটা ভিন্ন ও আনকমন বলে তিনি দাবি করেন।
অনলাইনে ভালো বিক্রি থাকা সত্ত্বেও কেন সরাসরি আউটলেট খোলা হলো, জানতে চাইলে সাবরিনা বলেন, অনলাইনে পোশাকের ছবি ও দাম দেখে অনেক ক্রেতাই পণ্যের মূল্য নিয়ে প্রশ্ন করেন। তাদের কাছে পোশাকের দাম বেশি মনে হয়। তাই ক্রেতারা যেন সরাসরি দোকানে এসে কাপড়ের মান, নকশা ও কাজের বিশেষত্ব দেখে পোশাকের মূল্য সম্পর্কে ধারণা নিতে পারেন, সে লক্ষ্যেই আউটলেট চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, অনলাইনে পোশাক কেনার ক্ষেত্রে ক্রেতাদের অন্যতম সমস্যা থাকে সঠিক মাপ নির্বাচন নিয়ে। কিন্তু আউটলেটে এসে ক্রেতারা পোশাক দেখে নিজেদের উপযুক্ত মাপ বেছে নেওয়ার পাশাপাশি কেনার আগে পোশাক পরে দেখার সুযোগও পাবেন। এতে অনলাইনে কেনাকাটার সময় যে ধরনের দ্বিধা বা অনিশ্চয়তা থাকে, তা অনেকটাই দূর হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, শপিং উইথ সাবরিনা’র নিয়মিত ও গ্রীষ্মকালীন পোশাকের দাম সাধারণত ৬০ থেকে ১০০ ডলারের মধ্যে। এছাড়া বিশেষ ও ব্যয়বহুল পোশাকের দাম ৩০০ ডলার থেকে শুরু করে এক হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন