https://www.prothomalony.com/

18101

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির বনভোজন ও মিলনমেলা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে ‘নরসিংদী জেলা সমিতি, ইউএসএ ইনক’ এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) নিউইয়র্কের লং আইল্যান্ডের হেকশেয়ার স্টেট পার্কের পর্যটন কেন্দ্রে প্রবাসী নরসিংদীবাসীদের এই পারিবারিক আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।

বেলুন উড়িয়ে দিনব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের কার্যকরী কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মনির। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আজহারুল ইসহাক খোকা। সংগঠনের সভাপতি শামিম গফুর ও সাধারণ সম্পাদক এহসানুল হক বাবুলের সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা।

বনভোজন উপলক্ষে ‘মেঘনা’ নামের একটি বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। জসিম উদ্দিন খন্দকারকে আহ্বায়ক, ইকবাল এ ভূঁইয়াকে প্রধান সমন্বয়কারী ও জিয়াউর রহমানকে সদস্যসচিব করে গঠিত শক্তিশালী একটি উদ্যাপন কমিটি সম্পূর্ণ অনুষ্ঠানটি ব্যবস্থাপনা করে।

দিনব্যাপী আয়োজনে শিশু ও বড়দের জন্য ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসীদের অন্যতম আকর্ষণ র‍্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি ইনকের সভাপতি মো. আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ নিউইয়র্কের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন