https://www.prothomalony.com/

18083

north-america

উত্তর আমেরিকা

জ্যাকসন হাইটসে বাংলাদেশিদের পছন্দের শীর্ষে ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিল

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৭

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রবাসী বাংলাদেশিদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিল। বিশেষ করে দেশীয় স্বাদের খাবারের বৈচিত্র্য, পরিবেশনা ও ঘরোয়া স্বাদের কারণে রেস্টুরেন্টটি ভোজনরসিকদের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করেছে। বাংলাদেশি খাবারের পাশাপাশি বাজারসামগ্রী কেনার সুবিধা থাকায় এটি এখন প্রবাসীদের কাছে একই সঙ্গে খাবার ও কেনাকাটার একটি পরিচিত ঠিকানা হয়ে উঠেছে।

ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিল রেস্টুরেন্টে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারকে গুরুত্ব দেওয়া হয়েছে। মেনুতে রয়েছে বিভিন্ন ধরনের মাছ ও মাংসের পদ, ভাজি, ভর্তাসহ দেশীয় স্বাদের নানা খাবার। পরিচিত এসব খাবারের সঙ্গে ভাতের আয়োজন প্রবাসীদের অনেকটা ঘরের খাবারের অনুভূতি দেয়। দীর্ঘদিন দেশের বাইরে থাকা বাংলাদেশিদের কাছে তাই রেস্টুরেন্টটির খাবারে দেশীয় স্বাদের টান বিশেষভাবে কাজ করছে। বাংলাদেশি ক্রেতাদের পাশাপাশি ভারতীয়সহ দক্ষিণ এশীয় বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যেও রেস্টুরেন্টটির খাবারের প্রতি বিশেষ চাহিদা হয়েছে।

প্রবাসে বাংলাদেশি খাবারের চাহিদা দিন দিন বাড়ার সঙ্গে সঙ্গে ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিলও নিজেদের খাবারের আয়োজনের মাধ্যমে সেই চাহিদা পূরণের চেষ্টা করছে। দেশীয় স্বাদ, খাবারের বৈচিত্র্য এবং একই ছাদের নিচে কেনাকাটা ও খাওয়ার সুবিধার কারণে রেস্টুরেন্টটি জ্যাকসন হাইটসের বাংলাদেশি কমিউনিটির পছন্দের তালিকায় ক্রমেই শক্ত অবস্থান তৈরি করছে। জ্যাকসন হাইটসের বাইরে নিউইয়র্কের বিভিন্ন এলাকা এবং আশপাশের অঙ্গরাজ্য থেকেও অনেকে এখানে আসেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন