https://www.prothomalony.com/
18081
north-america
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০৮
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, নিউইয়র্ক শাখার উদ্যোগে প্রীতি সম্মিলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মুনলাইট গ্রিল অ্যান্ড কাবাব রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী, উপদেষ্টা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মিয়া জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মঈন উদ্দিন জুনেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. আলী বাবুল, আব্দুল মালেক মানিক ও হাকিকুল ইসলাম খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আকবর মালেক গুলজার, বীর মুক্তিযোদ্ধা রিচি, রীনা আবেদীন, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, অ্যাডভোকেট কুবরাতুন্নেছা, ব্যারিস্টার আকমাম খানসহ সংগঠনের নেতাকর্মী ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। তারা প্রবাসে বাংলাদেশি কমিউনিটির মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রীতি সম্মিলন, প্রাণবন্ত আড্ডা, আলোচনা ও নৈশভোজ। অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি আনন্দঘন পরিবেশে সময় কাটান। সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করা এবং মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠায় প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন