https://www.prothomalony.com/
18034
north-america
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ ০৬:০১
যুক্তরাষ্ট্রের মিশিগানে বড়লেখা সোসাইটি অব মিশিগানের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত ২২ আগস্ট ওয়ারেন শহরের একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন।
সংগঠনের সভাপতি হাবিব রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক মুহিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মিশিগান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আসাদ উদ্দিন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান।
পরে সহকারী নির্বাচন কমিশনার আবদুল কুদ্দুস আবু ও মোহাম্মদ আব্দুস শুকুর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বক্তারা প্রবাসে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে সামাজিক সংগঠনগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
নবনির্বাচিত সভাপতি হাবিব রহমান বলেন, “প্রবাসের মাটিতে জন্মভূমির সংস্কৃতি, ঐতিহ্য এবং ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে বড়লেখা সোসাইটি অব মিশিগান একটি সুদৃঢ় সেতুবন্ধন হিসেবে কাজ করবে।”
অনুষ্ঠানে মিশিগানের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন