https://www.prothomalony.com/
18003
new-york
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ ০৬:১৪
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে সামনে কমিউনিটির সাথে মতবিনিময় করেছেন সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন সেলিম–আলী প্যানেল।
গত ১৮ আগস্ট সন্ধ্যায় নিউইয়র্কের অ্যাস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কমিউনিটি এক্টিভিষ্ট ও সংগঠক দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে পৌঁছানো এবং সেলিম–আলী প্যানেলের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সকলকে সক্রিয়ভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যে প্রবীণ নেতা ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা তুলে ধরা হয়। সেইসাথে সেলিম–আলী পরিষদের প্রার্থীদের সর্বোচ্চ সংখ্যায় বিজয়ী করার আশাবাদও ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী প্রতিদ্বন্দী পক্ষের সঙ্গে খারাপ ভাষা ব্যবহার না করে বিনয়, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের সঙ্গে নির্বাচনী কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, এবারের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার কারণে তারিখ পরিবর্তন করে ২৫ অক্টোবর করা হয়েছে। এবারের নির্বাচনে প্রায় ৩৫ হাজারের বেশি ভোটার ভোট দেবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন