https://www.prothomalony.com/

17971

north-america

উত্তর আমেরিকা

মিশিগানে গোলাপগঞ্জবাসীর মিলনমেলা, অনুষ্ঠিত হলো বার্ষিক বনভোজন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ ০৪:৫৩

যুক্তরাষ্ট্রের মিশিগানে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগানের বার্ষিক বনভোজন। গত ১৬ আগস্ট রোববার ডেট্রয়েটের বাংলা টাউনখ্যাত জেইন পার্কে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় গোলাপগঞ্জবাসীর মিলনমেলায়।

বনভোজনে ছিল নারী, পুরুষ, শিশু, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের জন্য নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, র‌্যাফেল ড্রসহ বিভিন্ন আয়োজন। র‌্যাফেল ড্রয়ের প্রথম ও দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল দুটি গাড়ি। এছাড়া বিজয়ীদের জন্য ছিল আরও বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার।

শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সংগঠনের সভাপতি মামুন উদ্দিন শামসুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাকের উদ্দিন সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত অতিথি, সদস্য ও শুভানুধ্যায়ীদের স্বাগত জানানো হয়।

মিশিগানের বিভিন্ন শহর থেকে গোলাপগঞ্জের প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে এ আয়োজনে অংশ নেন। দীর্ঘদিন পর স্বজন ও পরিচিতজনদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগে পুরো আয়োজন ছিল উৎসবমুখর। এতে মিশিগানের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বনভোজন সফল করতে স্পন্সর, আয়োজক, স্বেচ্ছাসেবক ও সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান গোলাপগঞ্জ সোসাইটি অব মিশিগানের সভাপতি মামুন উদ্দিন শামসু। তিনি বলেন, সবার সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণেই আয়োজনটি প্রাণবন্ত ও সফল হয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন