https://www.prothomalony.com/
17968
north-america
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় মিশিগান বাংলা বইমেলা। মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে আগামী ২২ ও ২৩ আগস্ট দুই দিনব্যাপী এ বইমেলার আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, ওয়ারেনের মৃধা কমিউনিটি সেন্টারের আনন্দ মঞ্চে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা চলবে। এতে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল, নতুন বইয়ের প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
প্রথম দিন ২২ আগস্ট থাকছে গণিত অলিম্পিয়াড, সাহিত্য আসর, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বইয়ের মোড়ক উন্মোচন, সাময়িকী অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা। দ্বিতীয় দিন ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে ছন্দে-ছড়ায় অভিনয়, সাময়িকী অনুষ্ঠান, কবি ও কবিতার আসর এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজকদের প্রত্যাশা, এ বইমেলার মাধ্যমে প্রবাসের নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি মিশিগানে বাংলা বইপাঠ ও চর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন