https://www.prothomalony.com/
17969
north-america
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ ০৪:৪১
ইংল্যান্ডের পোর্টসমাউথে সাংবাদিক নেতা ও শিক্ষাবিদ এম জি কিবরিয়ার সঙ্গে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের এক আনন্দ আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার রাতে পোর্টসমাউথের একটি স্থানীয় রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মসুদ আহমেদ। সঞ্চালনা করেন সাংবাদিক ও পোর্টসমাউথ বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু নাসের চৌধুরী রাহী।
সভায় এম জি কিবরিয়াকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন কমিউনিটি নেতা আব্দুল জলিল, আবু শুয়েব তানজাম, ফজলুল মিয়া, সৈয়দ এলাহী পাপ্পু, মুজাহিদ হোসেন রিপনসহ অনেকে। বক্তারা তার দক্ষ সাংবাদিকতা ও মানবতাবাদী ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় এবং আন্তর্জাতিক মানবাধিকার ইস্যু গণমাধ্যমে তুলে ধরে এম জি কিবরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এম জি কিবরিয়া তার বক্তব্যে পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, পোর্টসমাউথ তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িত। দীর্ঘদিন পর এই শহরে ফিরে এসে পরিচিত মানুষ ও কমিউনিটি নেতৃবৃন্দের উষ্ণ অভ্যর্থনা পেয়ে তিনি আবেগাপ্লুত ও আনন্দিত।
এ সময় তিনি পোর্টসমাউথের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে পুনরায় মিলিত হতে পেরে সন্তোষ প্রকাশ করেন।
পরে উপস্থিত সবাই নৈশভোজে অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এম জি কিবরিয়ার সঙ্গে অতিথিরা ফটোসেশনে অংশ নেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন