https://www.prothomalony.com/

17561

north-america

উত্তর আমেরিকা

মিশিগানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের ৩য় বার্ষিক টাউন হল মিটিং

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ ২৩:৩৯

মিশিগানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান-এর (বিএএম) উদ্যোগে এবং ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট ও ওয়ারেন ক্রাইম কমিশনের সমন্বয়ে ৩য় বার্ষিক টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জুন শনিবার ওয়ারেন শহরের ইউএডব্লিউ রিজিয়ন-১ হল মিলনায়তনে আয়োজিত এ সভায় বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্য, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ফেডারেল, স্টেট, কাউন্টি ও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের উপদেষ্টা ও ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী।

টাউন হল মিটিংয়ে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রতিনিধিরা জননিরাপত্তা, আইনশৃঙ্খলা, কমিউনিটি পুলিশিং, ভোটার নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওয়ারেন পুলিশ বিভাগ, ওয়ারেন ক্রাইম কমিশন এবং উপস্থিত জনপ্রতিনিধিদের কাছে প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

ওয়ারেন পুলিশ বিভাগের ক্যাপ্টেন পল হাউটাস ও ক্যাপ্টেন বুটন পারিবারিক সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগী ও অভিযুক্তদের সহায়তায় পুলিশের চলমান কার্যক্রম এবং কমিউনিটির সঙ্গে পুলিশের পারস্পরিক সহযোগিতা জোরদারে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এ সময় ক্রাইম কমিশনার সুমন কবীর ও ট্রেসি আলম ওয়ারেন শহরের বিভিন্ন এলাকায় প্রতি মাসের প্রথম বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত ক্রাইম কমিশনের নিয়মিত সভা সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন এবং কমিউনিটির সদস্যদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশিগানের ডেপুটি সেক্রেটারি অব স্টেট অঘোঘো এডিবু, স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক মাকফল, মিশিগান স্টেটের ডিরেক্টর অব পাবলিক এনগেজমেন্ট মিকা মাকাশকিল, ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর পিটার লুসিডোর কার্যালয়ের চিফ অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটিং অ্যাটর্নি কার্ট হেইস, ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন, ওয়ারেন সিটি কাউন্সিলের ভাইস চেয়ার মেলোডি ম্যাগী এবং ম্যাকম্ব কাউন্টি কমিশনার মাইকেল হাওয়ার্ড। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন।

সমাপনী বক্তব্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের সভাপতি জাবেদ চৌধুরী উপস্থিত অতিথি, জনপ্রতিনিধি ও কমিউনিটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির স্বার্থ, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের টাউন হল মিটিং নিয়মিত আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন