https://www.prothomalony.com/

17743

north-america

উত্তর আমেরিকা

মিশিগানে দিরাই-শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বার্ষিক বনভোজন 

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ ০৬:৩২

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে দিরাই-শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউএসএ-এর উদ্যোগে বার্ষিক বনভোজন ও মিলনমেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুলাই (রোববার) ওয়ারেন সিটির বুচার পার্কে আয়োজিত এ বনভোজনে সংগঠনের সদস্য, তাদের পরিবার এবং প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সংগঠনের সভাপতি শামসুল হুদা পাশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ যৌথভাবে বনভোজনের উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত অতিথিদের শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানানো হয়।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছিল মধ্যাহ্নভোজ, পুরুষ, নারী, শিশু-কিশোর এবং তরুণ-তরুণীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, আনন্দঘন সাংস্কৃতিক পরিবেশ এবং সবার প্রতীক্ষিত আকর্ষণীয় র‍্যাফেল ড্র।

অনুষ্ঠানে বক্তব্য দেন কবি, গীতিকার ও লেখক ইশতিয়াক রুপু, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মোতালেব, বাবুল আহমদ, বাচ্চু আফজাল হোসেন, মালেক আহমদ এবং উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রবাসে নিজ এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে সভাপতি শামসুল হুদা পাশা বনভোজন সফল করতে উপস্থিত সকল অতিথি, সদস্য, স্বেচ্ছাসেবক ও আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, ভবিষ্যতেও সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা হবে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন