https://www.prothomalony.com/
17751
new-york
নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার (এনওয়াইএসএডিসি) আয়োজিত বনভোজন ও পুনর্মিলনী উৎসব আনন্দ-উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) নিউইয়র্কের ওয়েস্ট হেম্পস্টেডে অবস্থিত হেম্পস্টেডে লেক স্টেট পার্কে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে সিনিয়র সদস্য, তাদের পরিবার, স্বজন ও কমিউনিটির সদস্যরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে ছিল সুস্বাদু খাবারের পরিবেশনা, পারিবারিক আড্ডা, সংগীত, বিভিন্ন বিনোদনমূলক খেলা এবং পুরস্কার বিতরণ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সিনিয়র নাগরিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক বন্ধন ও পারিবারিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতেই এ বনভোজনের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে সময় কাটানোর পাশাপাশি দীর্ঘদিনের পরিচিতজনদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পান।
দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠানে সিনিয়র সদস্যরা বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে।
এ সময় বক্তব্য রাখেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও এনওয়াইএসএডিসির সিইও লায়ন শাহ নেওয়াজ, সিএফও জাহিদ আলম, পরিচালক রানো নেওয়াজসহ অন্যান্যরা।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন