https://www.prothomalony.com/
16794
north-america
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ ০১:২৭
যুক্তরাষ্ট্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ সাকিব আলী (৩০)। তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টার লিলবার্ন নিবাসী বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলী মানিক ও শাকিরা আলী বাচ্চীর একমাত্র পুত্র।
পরিবারের সূত্র জানায়, গত সোমবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে আকস্মিক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) সাকিব আলীর মরদেহ লস অ্যাঞ্জেলেসের একটি ফিউনারেল হোমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে এবং সেখানেই প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বৃহস্পতিবার তাঁর মরদেহ আটলান্টায় নিয়ে আসার প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার আটলান্টায় মূল জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
মাত্র ৩০ বছর বয়সে সাকিব আলীর এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। এই মর্মান্তিক সংবাদে আটলান্টা ও লস অ্যাঞ্জেলেসসহ পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বন্ধু-বান্ধব ও পরিচিতজনরা এই অকাল বিদায়ে গভীর শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
পারিবারিক সূত্রে সাকিব আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দেশ ও প্রবাসের সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। তাঁর এই অকাল প্রস্থানে জর্জিয়ার বাংলাদেশি কমিউনিটি এক সম্ভাবনাময় তরুণকে হারালো।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন