https://www.prothomalony.com/

12275

video

ভিডিও

এথেন্সে সমাবেশ করেছে গ্রিস আওয়ামীলীগ

প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৫ ০০:৩৭

বাংলাদেশে চেপে বসা অবৈধ ইউনূস সরকার কর্তৃক সংখ্যালঘু ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, হত্যাকাণ্ড, বাড়িঘরে লুটপাট-ভাংচুর-অগ্নিসংযোগ এবং জননেত্রী শেখ হাসিনাসহ লাখ লাখ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা, গণগ্রেপ্তার ও মানবতাবিরোধী সকল অপরাধের প্রতিবাদে গ্রীসে রাজধানী এথেন্সে বাংলা গ্রীস এডুকেশন সেন্টারে শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫) বিকেলে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
গ্রীস আওয়ামী লীগের উদ্দোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মান্নান মাতাব্বর ও সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার। ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি,বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। বিশেষ অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সাবেক সভাপতি গোলাম মাওলা, আবদুল কুদ্দুস, গ্রীস আওয়ামী লীগের উপদেষ্টা আহসান উল্লাস, সাবেক সভাপতি রকিব মৃধা, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান আলফা, সহ-সভাপতি আলা আমিন শেখ, আবিদ হানজালা, গোলাম কিবরিয়া বাবলু, মিজান দুলাল, আলীম খালাসী, আলমগীর তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক রানা মল্লিক, সোবহান বেপারি, সাংগঠনিক সম্পাদক রফিক হাওলাদার, রফেজ, প্রচার সম্পাদক লতিফ মোল্লা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নূরুজামান সিকদার, গ্রীস এডুকেশন সেন্টারের সভাপতি দাদন মৃধা, গ্রীস আওয়ামী যুবলীগের আহব্বায়ক কামরুল ইসলাম, গ্রীস ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন খান প্রমুখ।

ভিডিও থেকে আরো পড়ুন