https://www.prothomalony.com/
10372
video
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ ০০:৪৫
পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশি প্রবাসী ভাইদের রাইড শেয়ারিং পেশাজীবীদের উদ্যোগে কমিউনিটি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার স্থানীয় সময় মফরা পার্কে 'টিভিডি এক্সপার্ট গ্রুপ' নামের ব্যানারে দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়।
আটলান্টিক অটো রিপেয়ারসে'র সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে রাইড শেয়ারিং মালিক-চালক ছাড়াও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সপরিবার উপস্থিত ছিলেন।
পার্কের মনোমুগ্ধকর পরিবেশে শিশুদের কুইজ প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা, পুরুষের হাড়িভাঙ্গা প্রতিযোগিতা, সংগীত অনুষ্ঠান, মধ্যান্যভোজ ও রেফেল ড্র সহ বিভিন্ন উৎসবে মেতে উঠেন প্রবাসী পরিবারগুলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব (তসলিম উদ্দিনরানা)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা ও কমিউনিটির পরিচিত মুখ রনি হোসাইন এবং বিশিষ্ট লেখিকা ফৌজিয়া খাতুন রানা।
ভিডিও থেকে আরো পড়ুন