https://www.prothomalony.com/
8479
north-america
প্রকাশ: ১২ ফেব্রুয়ারী ২০২৪ ১৩:৪৬
একাডেমি ফর ইয়াং স্কলারসের ব্রুকলীন ইসলামিক সেন্টার (বিআইসি) এর ফান্ডরেজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত ফান্ডরেইজিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রুকলীন ইসলামিক সেন্টার (বিআইসি) এর সভাপতি সাইফুল আলম। বিআইসির সহ সভাপতি ও মুনা নিউইয়র্ক সাউথ জোনের জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি পরিচালক মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশিদ। প্রধান বক্তা ছিলেন ইসলামিক কালচারাল সেন্টার অব নিউইয়র্কের ৯৬ মসজিদের ইমাম ড, জাকির আহাম্মেদ, বিশেষ বক্তা ছিলেন মুনা ন্যাশনাল অ্যাসিষ্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহাম্মেদ আবু ওবায়দা। অন্যদের মধ্যে আরো আলোচনায় অংশ নেন মুনা মজলিশে সুরার সদস্য আবু সামিহা সিরাজুল ইসলাম, মুনা নিউইয়র্ক সাউথ জোন সভাপতি সাফায়াত হোসেন সাফা ও মুনা নিউইয়র্ক নর্থ জোন সভাপতি রাশেদুজ্জমান। শিক্ষার্থীরা কোরআন থেকে তেলাওয়াত করেন।
প্রধান অতিথি হারুন অর রশিদ বলেন, কুরআন একাডেমি ফর ইয়াং স্কলারস বিআইসি ক্যাম্পাস ছাত্র-ছাত্রীদেরকে শুধুমাত্র মসজিদের ইমাম বা হাফিজ হবার জন্য তৈরী করবে না, দুনিয়া এবং আখেরাতে সাফল্য অর্জন করবে এমন ছাত্র-ছাত্রী তৈরী করবে ইনশাহআল্লাহ।
অনুষ্ঠানে ইসলামের আলোকে বিস্তারিত আলোচনাসহ বিশ্বশান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন ড, জাকির আহাম্মেদ। আবু ওবায়দা আফসোস করে বলেন, মুসলমানরা ইন্ডিয়াকেও শাসন করেছে, কিন্তু একটি তাজমহল ছাড়া কিছুই করতে পারেননি। আবু সামিহা সিরাজুল ইসলাম বলেন, আমরা আগামী প্রজন্মকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে না পারলে, তারা হারিয়ে যাবে।
অনুষ্ঠানের সভাপতি সাইফুল আলম কুরআন একাডেমি ফর ইয়াং স্কলারস বিআইসি ক্যাম্পাস এর জন্য সকলের সহযোগিতা কামনা করেন। উপস্থিত সুধীদের কাছ থেকে ১ লাখ ডলারেরও বেশি অর্থ প্রতিশ্রুতি পাওয়া গেছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন