https://www.prothomalony.com/
8437
north-america
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২৪ ০৮:০১
‘স্বাধীনতার পঞ্চাশ বছর: স্বাস্থ্যখাতের বিকাশ’ বইয়ের উপর এক আলোচনা অনুষ্ঠান ৪ ফেব্রুয়ারি রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরে অনুষ্ঠিত হয়। মায়ামি শহরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এর মূল আয়োজক। এতে সহযোগিতা করে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং হোপ ফাউন্ডেশন।
দূতাবাসের কন্সাল জেনারেল ইকবাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশের বিগত পঞ্চাশ বছরের স্বাস্থ্যখাতের উন্নতি, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বইয়ের আলোকে বিষদ ও জ্ঞ্যানগর্ভ আলোচনা হয়। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন উল্লিখিত বইয়ের সম্পাদকমণ্ডলীর সদস্য ডঃ আহমদ মোশতাক রাজা চৌধুরী যিনি ব্র্যাকের প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক।
.jpg)
হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ ইফতিখার মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোভা ইউনিভার্সিটি মেডিকেল কলেজের প্রাক্তন ডীন অধ্যাপক এন্মলি সিল্ভানী, লারকিন ইউনিভার্সিটির অধ্যাপক ডঃ মারটি ঈকেলস, লারকিন ইউনিভার্সিটির অধ্যাপক ডঃ সুলতান আহমদ, ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক গোলাম কিবরিয়া, ডঃ অভিজিত বড়ুয়া, এবং ডঃ আবু সাইদ সঞ্চয়।
অংশগ্রহণমূলক এই অনুষ্ঠানে বক্তারা এই বইয়ের আলোকে স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থা, এবং সবার জন্য স্বাস্থ্য এবং টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জনে করনীয় সম্পর্কে মতামত রাখেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন