https://www.prothomalony.com/

8430

north-america

উত্তর আমেরিকা

ডিসি বইমেলা জুন ১-২, প্রধান সমন্বয়ক শিল্পী নাসরিনা আমহেদ মুন্না

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২৪ ০৬:৫৬

ওয়াশিংটন ডিসিতে আগামী জুনের ১ ও ২ তারিখে অনুষ্ঠিত হবে বইমেলা। এবারের বইমেলার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন  শিল্পী নাসরিনা আমহেদ মুন্না এবং সহ-প্রধান হয়েছেন ইরাজ তালুকদার।

২ ফেব্রুয়ারি শুক্রবার ভার্জিনিয়ায় একটি হলে ডিসি বইমেলা ২০২৪ প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় নানা বিষয়ে পরিকল্পনা ও ডিসি বইমেলা ২০২৪ এর দায়িত্ব বন্টন করা হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান সমন্বয়ক যোগাযোগ বিশেষজ্ঞ ড. নজরুল ইসলাম নতুন প্রধান সমন্বয়কে ফুল দিয়ে স্বাগত জানান।

সভায় উপস্থিত ছিলেন, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, বইমেলার আহ্বায়ক দস্তগীর জাহাঙ্গীর(তুঘরীল) সহ অনেকে।

বইমেলায় পুস্তক প্রদর্শনী ছাড়াও বইমেলায় লোকজ অনুষ্ঠান, ছোটদের পরিবেশনা ও চিত্রাঙ্কন আসর, ছড়া, কবিতা আবৃত্তি, গান, গানের ছোঁয়ায় কবিতা, নৃত্য, মনিপুরি নৃত্য, বই পরিচিতি, নাটক, কর্মশালা ইত্যাদি আয়োজন থাকে।

বইমেলায় ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসি এলাকাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও কানাডা থেকে বিপুল সংখ্যক সাহিত্যপ্রেমী, পাঠক, প্রকাশকের  উপস্থিতি লক্ষ্য করা যায়।

ডিসি বইমেলার আহ্বায়ক সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর প্রত্যাশা করেন এবারের মেলার আয়োজনে ভিন্নতা থাকবে।  বাংলাদেশ থেকেও প্রকাশনী সংস্থা অংশ নেয়। 
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন