https://www.prothomalony.com/

8427

north-america

উত্তর আমেরিকা

বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মফিজুর ইসলাম রাজখান আর নেই

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২৪ ০০:৪২

বাংলাদেশ সড়ক ও জনপদ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম রাজখান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর রাত সাড়ে চারটায় ঢাকার আনোয়ার খান মর্ডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

অবসরে থাকা মফিজুল ইসলাম রাজখান ঢাকার ধানমন্ডি এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন। চারদিন আগে ব্রেন স্ট্রোক করলে তিনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হয়নি।  রোববার মধ্যরাত থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই ভাই ও দুই বোন সহ অসংখ্য সহমুক্তিযোদ্ধা, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সিলেট শহরের লামাবাজার এলাকার মরহুম রবিউল আলী রাজখানের দ্বিতীয় পুত্র ছিলেন মফিজুল ইসলাম। কলেজ ছাত্র থাকা অবস্থায় ১৯৭১ সালে মহান মক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর বাংলাদেশের সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন পর্যায়ে তিনি কাজ করেছেন। বাংলাদেশের সড়ক ও জনপথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের সরকারি সংস্থাটির প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের পর অবসরে যান।একজন বিনয়ী , দক্ষ ও মেধাবী কর্মকর্তা হিসেবে তাঁর সুনাম ছিল।

মফিজুল ইসলাম রাজখানের মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা ও জননেতা সদর উদ্দিন চৌধুরী,  জননেতা লোকমান আহমেদ, আওয়ামী লীগ নেতা মিসবা উদ্দিন সিরাজ, বিজিত চৌধুরী, মরহুমের বন্ধু যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মুকিত চৌধুরী, সাংবাদিক মাহবুবুর রহমান, মরহুমের জামাতা ইব্রাহীম চৌধুরী খোকন, রহমান মাহবুবসহ অসংখ্য ব্যক্তি শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সিলেট শহরের লামাবাজার এলাকার মরহুম রবিউল আলী রাজখানের দ্বিতীয় পুত্র ছিলেন মফিজুল ইসলাম। কলেজ ছাত্র থাকা অবস্থায় ১৯৭১ সালে মহান মক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর বাংলাদেশের সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন পর্যায়ে তিনি কাজ করেছেন। বাংলাদেশের সড়ক ও জনপথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের সরকারি সংস্থাটির প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের পর অবসরে যান।একজন বিনয়ী, দক্ষ ও মেধাবী কর্মকর্তা হিসেবে তাঁর সুনাম ছিল।

মফিজুল ইসলাম রাজখানের মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা ও জননেতা সদর উদ্দিন চৌধুরী,  জননেতা লোকমান আহমেদ, আওয়ামী লীগ নেতা মিসবা উদ্দিন সিরাজ, বিজিত চৌধুরী, কাজী কয়েছ, মরহুমের বন্ধু যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মুকিত চৌধুরী, সাংবাদিক মাহবুবুর রহমান, মরহুমের জামাতা ইব্রাহীম চৌধুরী খোকন, রহমান মাহবুবসহ অসংখ্য ব্যক্তি শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন