https://www.prothomalony.com/

8422

north-america

উত্তর আমেরিকা

সাস্ট এলামনাই অ্যাসোসিয়েশনের জমকালো অনুষ্ঠান ১৮ ফেব্রুয়ারি রোববার

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৪ ১০:৪৮

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের : সাস্টিয়ান নাইট এন্ড ইনাগুরেশন সিরিমনি' অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি রোববার। কুইনসের আগ্রা প্যালেসে জমকালো অনুষ্ঠানমালা শুরু হবে সন্ধ্যা ৬টায়। চলবে মধ্যরাত পর্যন্ত। অনুষ্ঠানে নৈশ ভোজসহ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

সাস্ট এলামনাই অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করেছে। উল্লেখে উত্তর আমেরিকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের শক্তিশালী সংগঠন সাস্ট এলামনাই অ্যাসোসিয়েশন। বিভিন্ন অনুষ্ঠান, বনভোজনসহ নানা কর্মকান্ডের মাধ্যমে বিভিন্ন পেশায় ছড়িয়ে থাকা সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে দৃঢ় সংযোগ রেখে আসছেন। অনুষ্ঠানকে সফল করার জন্য সংগঠনের নির্বাহী কমিটির পক্ষ থেকে সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে।  
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন