https://www.prothomalony.com/

8365

north-america

উত্তর আমেরিকা

ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকার সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৪ ১১:৩৫

ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব নর্থ আমেরিকার সাধারণ সভা ২৭ জানুয়ারী শনিবার অনুষ্ঠিত হয়েছে। লং আইল্যান্ডের ৭৭৪ বারকেলী এভিনিউর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে  অনুষ্ঠিত সাধারণ  সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহ মোয়াজ্জেম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আনার খান।

আতাউর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সভা শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ শাহ মোয়াজ্জেম। সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন মোহাম্মদ আনার খান। সাধারণ সম্পাদকের প্রতিবেদনের  উপর বিশদ আলোচনার পর উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

নির্বাচন কমিশন উপস্থিত সকলের সাথে পরামর্শ করে ২০২৪-২৫ সালের নতুন কমিটির সভাপতি পদে মোহাম্মদ আনোয়ার হোসেন তালুকদার (স্বপন) ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সাকিরুল ইসলাম (সাকির) এর নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশন, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের সাথে পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পরে স্থানীয় সংবাদমাধ্যমে জানাবেন।

সাধারণ সভায় সংগঠনকে গতিশীল করার বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি সংগঠনের ব্যানারে নিউইয়র্ক/ নিউজার্সীতে কবরস্থান ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হন। সবশেষে সদ্য বিদায়ী ও নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি করেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন