https://www.prothomalony.com/

8312

north-america

উত্তর আমেরিকা

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির উপদেষ্টা আনসার হোসেন চৌধুরীর মারা গেছেন

প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৪ ০৯:১৬

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ এর উপদেষ্টা আনসার হোসেন চৌধুরী কুয়েতের একটি হাসপাতালে মারা গিয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেওন)। 

নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসের বাসিন্দা,  আনসার হোসেন চৌধুরীর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর। তিনি নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটনের শ্বশুর।

আনসার হোসেন চৌধুরীর মৃত্যুুতে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ এর সভাপতি তজমুল হোসেন ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন এবং মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন