https://www.prothomalony.com/

8277

north-america

উত্তর আমেরিকা

এক তরফা নির্বাচনে দেশের ৯৫ মানুষ ভোট দিতে যায়নি - যুক্তরাষ্ট্র বিএনপি

প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৪ ১০:১৫

দেশের ৯৫ মানুষ ভোট দিতে যায় নি, শেখ হাসিনার এক তরফা নির্বাচন বিরোধী আন্দোলনে বিএনপি ও জনগনের বিজয় হয়েছে। ২২ জানুয়ারী সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের জন্মদিবস পালন উপলক্ষ্যে আয়োজিত সভায় যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ এসব কথা বলেছেন। ভারত ও গনতন্ত্র বিরোধী কয়েকটি দেশ ছাড়া কেউ সুষ্ঠ, অবাধ ও অংশগ্রহনমূলক নির্বাচন হয়েছে বলে মনে করে না। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও জাতিসংঘসহ সকল আর্ন্তজাতিক সংগঠন মনে করে প্রহসনের নির্বাচনের মধ্যদিয়ে শেখ হাসিনা এক নায়কত্বের রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করেছে। বিএনপির নেতাকর্মিদের ধৈর্য সহকারে আন্দোলন চালিয়ে যেতে হবে। বিজয় আমাদের সুনিশ্চিত। ডামি নির্বাচনের ডামি সরকার ও তার দালালরা পালানের পথ পাবে না। জ্যাকসন হাইটস্থ কাবাব কিং রেষ্টুরেন্টে যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায়  সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন। পরিচালনা করেন মোশাররফ হোসেন সবুজ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ, মিল্টন ভূঁইয়া, মুক্তিযোদ্ধার বাবর উদ্দীন, কাজি আযম, ফিরোজ আহমেদ,আব্দুস সবুর ও শরীফ লস্কর প্রমুখ।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন