https://www.prothomalony.com/
8270
north-america
প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৪ ০৯:৩২
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ- এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৪-২০২৫) এর শপথ গ্রহণ অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০ জানুয়ারী সন্ধ্যায় শনিবার উড সাইডস্থ গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুইন্স থেকে নির্বাচিত সিভিল কাউন্টি জজ সোমা এস সাঈদ। নব নির্বাচিত কমিটির শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল হাই কাইয়ূম। দুই পর্বের অনুষ্ঠিত আয়োজন মালার ১ম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি এডভোকেট মোঃ নাসির উদ্দিন, সঞ্চালনায় ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল। বক্তব্য রাখেন উপদেষ্টা এটর্নী মঈন চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা এডভোকেট কাজী শামসুদ্দোহা, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এডভোকেট আব্দুল হাই কাইয়ূম, আহবায়ক এডভোকেট মাহাবুবার রহমান বকুল। এডভোকেট জামাল আহমদ জনি, এডভোকেট মুজিবুর রহমান, এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট আশিক খান, গীতা পাঠ করেন এডভোকেট জয়জিত আচার্য্য।
.jpg)
২য় পর্বে সভাপত্বি করেন নবনির্বাচিত সভাপতি এডভোকেট এম মতিউর রহমান, সঞ্চালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রশিদ, বক্তব্য রাখেন প্রধান অতিথি এটর্নী সোমা এস সাঈদ, এটর্নী অশোক কর্মকার, এডভোকেট নুরুজ্জামান বাবু, রিজ রহমান (সভাপতি এম. মতিউর রহমান তনয়, প্রেসিডেন্ট-ন্যারো সিকিউরিটি), গিয়াস আহমদ, মিজান চৌধুরী প্রমূখ। সঙ্গীত পরিবেশনায় ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রোকসানা মির্জা, আলী মাহমুদ ও অন্যান্যরা।
.jpg)
অভিষিক্ত কর্মকর্তারা হলেনঃ সভাপতি - এডভোকেট এম মতিউর রহমান, সহ-সভাপতি - এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, সহ-সভাপতি- রুবিনা মান্নান, সাধারণ সম্পাদক-এডভোকেট আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক (১)-এডভোকেট সোনিয়া সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক (২) এডভোকেট সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক-এডভোকেট মোঃ আতিকুর রহমান (সাবু), কোষাধ্যক্ষ-এডভোকেট মোঃ মাহবুব আলম, প্রচার সম্পাদক-এডভোকেট জয়জিত আচার্য্য, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক-এডভোকেট রেজওয়ানা রাজ্জাক, সমাজ কল্যাণ সম্পাদক-এডভোকেট তাহমিনা সুইটি, অফিস সম্পাদক-কুব্রাতুন নেছা, নির্বাহী সদস্য-এডভোকেট আব্দুস শহিদ আজাদ, এডভোকেট মোঃ নুরুল ইসলাম (মঈনুল), এডভোকেট মোঃ মহিউদ্দিন, এডভোকেট ফৌজিয়া আফ্রিন ও রেশমা ইয়াসমিন।
.jpg)
পরিশেষে নবনির্বাচিত সভাপতি সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন