https://www.prothomalony.com/

8228

north-america

উত্তর আমেরিকা

সৌদি সরকার বাংলাদেশ সহ অনেক দেশের গৃহকর্মীদের বেতন কমিয়ে দিয়েছে

প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৪ ১১:৪৬

সৌদি সরকার বাংলাদেশ সহ বেশ কিছু দেশের গৃহকর্মীদের বেতন কমিয়ে দিয়ে সর্বনিম্ন বেতন নিধারণ করেছে। এর মধ্যে আছে কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সহ কিছু দেশ। সবচেয়ে বেশি বেতন কমানো হয়েছে কেনিয়ার গৃহকর্মীদের। তারাই সৌদি আরবে সবচেয়ে বেশি বেতন পান। সেই বেতন শতকরা ১৭.২ ভাগ অর্থাৎ মাসে প্রায় ৫০০ ডলার কমিয়ে দেয়া হয়েছে।  

১৬ জানুয়ারী মঙ্গলবার মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, উপরে উল্লিখিত ৬টি দেশের গৃহকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পেতেন কেনিয়ান বংশোদ্ভূত বা কেনিয়ান গৃহকর্মীরা। তারা বার্ষিক ১০,৬৭০ রিয়াল বা ২৯০০ ডলার আয় করতেন। তা এখন কমিয়ে করা হয়েছে ৯০০০ রিয়াল বা ২৪০০ ডলার। 
তালিকায় থাকা এসব দেশের মধ্যে দুই অংকের শতকরা হার কমানো হয়েছে শুধু আফ্রিকান দেশগুলোর জন্য। 

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আরবি ভাষায় মঙ্গলবার যে বিবৃতি দিয়েছে তার অর্থ এরকম- রিক্রুটমেন্ট খরচ এবং সুষ্ঠু পাওনা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রণালয়ের রিভিউয়ের অধীনে এসব পদক্ষেপ নেয়া হয়েছে। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন