https://www.prothomalony.com/
8216
north-america
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় আবেদন ছাড়াও অভিবাসনের বহু ক্ষেত্র রয়েছে। অনেকেই সঠিক তথ্য প্রমাণ ছাড়া, রাজনৈতিক আশ্রয় আবেদন করছেন। এসব আবেদন গ্রহণ করা হচ্ছে, কিন্তু শক্ত ভিত্তি না থাকলে অভিবাসনের এসব আবেদনের পরিণতি সহজেই অনুমেয়। কৃষি খাত সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় অভিবাসনের সুযোগকে বাংলাদেশিরাও সহজে কাজে লাগাতে পারেন। যুক্তরাষ্ট্রে যেসব বাংলাদেশিরা ব্যবসা বাণিজ্য করছেন, তারাও ইচ্ছে করলে দেশ থেকে কর্মি নিয়ে আসার সুযোগ রয়েছে।
স্বনামধন্য ইমিগ্রেশন অ্যাটর্নি রাজু মহাজন প্রথম আলো উত্তর আমেরিকা আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন। চারদিনের সফরে ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্কে অবস্থান করেন তিনি। অ্যাটর্নি রাজু মহাজন ২০ ও ২১ জানুয়ারী 'ফ্যামেলী ও এমপ্লয়মেন্ট বেইজড ইমিগ্রেশন' বিষয়ে নিউইয়র্কে একাধিক সেমিনারে বক্তব্য রাখেন এবং অংশগ্রহনকারীদের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
.jpg)
১৯ জানুয়ারি শুক্রবার জ্যাকসন হাইটসে প্রথম আলো উত্তর আমেরিকার মতবিনিময় সভায় অ্যাটর্নি রাজু মহাজনকে স্বাগত জানান পত্রিকাটির সম্পাদক ইব্রাহীম চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক মনজুরুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম, সিলেট জজ কোর্টের সহকারী পিপি অ্যাডভোকেট জয়জিত আচার্য্য, ফিরোজ কবির, ব্যাংকার আবু সাঈদ, সাংবাদিক মল্লিকা খান মোনা, লেখক আব্দুল কাইয়ূম, ফেডারেল এমপ্লয়ি মিয়া এম আছকির, নিউইয়র্ক সিটি এমপ্লয়ি আহম্মদ হোসেন, সাংবাদিক মশিউর রহমান এবং তোফাজ্জল লিটন।
আলোচনা করতে গিয়ে অ্যাটর্নি রাজু মহাজন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায়ই তিনি মিডিয়ার সাথে জড়িয়ে পড়েন। আমেরিকায় এসে একজন আইনজীবী হওয়ার বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ অভিবাসীদের আশ্রয় আবেদন কীভাবে কী হবে , এ নিয়ে আগাম কিছুই বলা যাচ্ছে না। পারিবারিক অভিবাসন সহ অভিবাসনের বহু জানা পথ ছাড়াও যুক্তরাষ্ট্রে অভিবাসনের জন্য অনেকগুলো পথ উন্মুক্ত রয়েছে। আমেরিকায় বাংলাদেশের অভিবাসন প্রত্যাশীদের এসব ভিন্ন ভিন্ন অভিবাসনের জন্য নিজেরা উপযুক্ত কী না , তা নিয়ে যাচাই করে এগুনোর জন্য তিনি পরামর্শ প্রধান করেন। অ্যাটর্নি রাজু মহাজন বলেন, আমেরিকায় বাংলাদেশি জনসমাজের কাছে অভিবাসন সংক্রান্ত তথ্য ছড়িয়ে দেয়ার জন্য তিনি কাজ করছেন। সঠিক তথ্য জানলেই লোকজন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।
.jpg)
প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম অ্যাটর্নি রাজু মহাজনকে প্রথম আলো উত্তর আমেরিকা আয়োজিত মতবিনিময় সভায় স্বাগত জানিয়ে বলেন, শুধু একটা সংবাদমাধ্যমই নয়। প্রথম আলো নিউইয়র্কে নিয়মিত এমন মতবিনিময় সভার আয়োজন করে জনসমাজের জন্য গুরুত্বপূর্ণ কাজ করছে। তিনি নিয়মিতই এ পত্রিকা আয়োজিত সভা-সমাবেশে যোগদান করেন বলে জানালেন। যুক্তরাষ্ট্রে বেড়ে উঠা বাংলাদেশির অভিবাসন সংক্রান্ত বিষয়ে রাজু মহাজনের মতো চৌকস আইনজীবী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আখতার উল আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় , উপস্থিত সুধীজনের অভিবাসন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন অ্যাটর্নি রাজু মহাজন। পারিবারিক অভিবাসনসহ বিভিন্ন অভিবাসন আবেদনের অগ্রহণযোগ্য বিলম্ব প্রতিকারের আইনগত পদক্ষেপ তিনি ব্যাখ্যা করেন। এছাড়া দ্বৈত নাগরিকত্বসহ অভিবাসনের বিভিন্ন ক্ষেত্র নিয়ে তিনি দীর্ঘক্ষণ তথ্য প্রদান করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন