https://www.prothomalony.com/

8211

north-america

উত্তর আমেরিকা

স্ট্যাটেন আইল্যান্ড লায়ন্স ক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৪ ০৯:৫৫

কাজি আশরাফ হোসেন নয়ন স্ট্যাটেন আইল্যান্ড লায়ন্স ক্লাবের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ১৫ জানুয়ারী স্থানীয় একটি অভিজাত রেষ্টুরেন্টে কাজি নয়নের নেতৃত্বাধীন নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। নতুন সভাপতিকে শপথ বাক্য পাঠ করান লায়ন রেমন্ড স্মীথ। এরপর অন্যান্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান কাজি নয়ন। এই কমিটির কর্মকর্তারা হলেন সিনিয়র ভাইস প্রসিডেন্ট মি, ভিক্টর আফ্রুন্টি, জেনারেল সেক্রেটারি ডাইয়ান গাস , ট্রেজারার পেট্রিক মেলন , সদস্য লুইস প্রেজার, সদস্য ডেন উইলার ভেলারি গ্রুবমেন, ডাইয়ান কারবোনারো, পেট্রিক মেলন, লুইস প্রেইজার , মতিয়ার রহমান, মোঃ জসিম পাটওয়ারি ও জামাল উদ্দিন কাহল প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইস লিয়ন, জোন চেয়ার আরলিন্ডা লিয়ন, জোন চেয়ার আহসান হাবীব , জোন চেয়ার: নিনা স্মীথ, জোন চেয়ার ওলিভিয়া কুই্নটে , জোন চেয়ার :এডিথা রেনান্টে ,জোন চেয়ার :ইট্শী এগ্গোস ও জোন চেয়ার: মারিয়া চেঞ্জেস।

নতুন এই কমিটি ব্লাড ড্রাইভ ও শীতবস্ত্র বিতরনের কর্মসূচি হাতে নিয়েছে। তার কাজের মধ্য দিয়েই যারা তাকে নির্বাচিত করেছেন তাদের আস্থার প্রতিফলন দেখা যাবে এই আশাবাদ ব্যক্ত করেন কাজি আশরাফ হোসেন নয়ন। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন