https://www.prothomalony.com/
8210
north-america
প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৪ ০৮:৫৩
আগামী ২৭ জানুয়ারী শনিবার প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতির নব নির্বাচিত কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠান। এই অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় কুইন্সের গুলশান ট্যারেসে অনুষ্ঠিত হবে। ই্হতিশামুল হক রোকনীকে আহবায়ক ও রেদওয়ানা রাজ্জাক সেতুকে সদস্য সচিব নির্বাচিত করে গঠিত হয়েছে উদযাপন কমিটি। এই কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন মহিউল ইসলাম মনি (যুগ্ম আহবায়ক) মোমিন মানিক (যুগ্ম আহবায়ক), মাসুদ রানা (যুগ্ম আহবায়ক), জহুরুল ইসলাম সুজন (যুগ্ম সদস্য সচিব), মাহবুবুর রহমান প্রিন্স (যুগ্ম সদস্য সচিব),জহুরুল ইসলাম টিপু (যুগ্ম সদস্য সচিব) ও আব্দুল হালিম (যুগ্ম সদস্য সচিব)। প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতির নব নির্বাচিত কমিটির (২০২৪-২৫) সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে আব্দুর রউফ লেবু ও এস এম নাদীর উজ্জ্বল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আকাশ রহমান।
সিরাজগঞ্জ সমিতির অভিষেক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন প্রবাসের জনপ্রিয় দুই শিল্পী শাহ মাহবুব ও শশী।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন