https://www.prothomalony.com/
8206
north-america
যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের একমাত্র প্রিয় চ্যানেল, বাংলাদেশের সর্বাধুনিক ফুল এইচডি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এ টিভি, প্রিয় চ্যানেলটির ১২তম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ পারভেজের সভাপতিত্বে ও আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরামের সভাপতি, এস এ টিভির যুক্তরাষ্ট্র প্রতিদিন শরীফ উদ্দীন সন্দ্বীপি এবং প্রফেসর এম ও জি রাসেল ভুঁইয়ার যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সন্দ্বীপ বাউরিয়ার সাবেক চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম সাহাব উদ্দীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রহেল্থ কেয়ারের প্রেসিডেন্ট মামুনুর রশীদ, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হায়দার, সন্দ্বীপ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আশ্রাফ, বাউরিয়া জনকল্যাণ সমিতির সভাপতি, নাছির উদ্দিন, কমিউনিটি এক্টিভেট নজরুল ইসলাম, আকবর হোসেন, সিরাজুল দৌওলা, যমুনা টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি সাংবাদিক আজিম উদ্দিন অভি, একুশে টিভির সিনিয়র রিপোর্টার আউয়াল চৌধুরী, জাগো নিউজের সিনিয়র রিপোর্টার, মুরাদ হাছান সহ আরো অনেকে। এছাড়াও এস এ টিভির বর্ষপূর্তি উপলক্ষে এস এ টিভিকে অভিনন্দন জানিয়েছে, ব্রুকলিন বাংলাদেশ মুছলিম সেন্টার জামে মসজিদের সভাপতি ব্যবসায়ী, মো: আবুল হাশেম, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহম্মেদ, ব্যবসায়ী সুলতান আহম্মেদ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি বর্গ । ১৯ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৮টায় কেক কাটার মধ্যেদিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু হয়েছে। চার্চ ম্যাকডোনাল স্হানীয় তাজ মহল রেষ্টুরেন্টের হল রুমে এইটি সম্পন্ন হয়।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন