https://www.prothomalony.com/
8172
north-america
প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৪ ০৮:৩৯
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির একটি রেস্টুরেন্টে ১৪ জানুয়ারি রোববার সন্ধ্যায় মিশিগান স্টেট ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিশিগান স্টেট ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহ্ববায়ক খাজা আফজাল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সালেহ আহমদ বাদল, বিশেষ অথিতির বক্তব্য রাখেন মিশিগান স্টেট আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবুল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ সালেক আহমদ, স্টেট যুবলীগের সিনিয়র সভাপতি মুমিন হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর রাব্বী আলম। অনুষ্টান পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান, আরিফ আরমান জিসান ও যুগ্ম আহ্বায়ক মিনহাজ।
এছাড়াও বক্তব্য রাখেন যুবলীগের সম্পাদক মন্ডলির সদস্য আনওয়ার হোসেন, রাজ রহমান, মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্ববায়ক কমিটির সদস্য আকরাম এম ডি আলি, এন,এফ আবদুল্লাহ, শহিদ শিপু জামান, সাব্বির আহমদ , রনি মিয়া, দেলওয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে শহীদ ও ১৫ই আগষ্টে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্য ও বিভিন্ন গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। যে সংগঠনের নাম বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে না। বঙ্গবন্ধু বলেছিলেন বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস। আলোচনাসভা শেষে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়, উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়। ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন