https://www.prothomalony.com/

8122

north-america

উত্তর আমেরিকা

৫৪ জন সদস্য নিয়ে আত্মপ্রকাশ করেছে নাসাউ বাংলাদেশী কমিউনিটির

প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৪ ০৯:০৭

৫৪ জন কার্যকারী সদস্য বিশিষ্ট নাসাউ বাংলাদেশী কামিউনিটি আত্মপ্রকাশ করেছে নাসাউ কাউন্ট্রির বাংলাদেশীদের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্য নিয়ে। ৭ জানুয়ারি রোববার হিক্স ভীলের একটি পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দসহ অনেক বাংলাদেশী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য নিয়ে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ছিল রকমারি পিঠাপুলীর আয়োজন। নাসাউ কাউন্ট্রিতে বাস করেন প্রায় দশ থেকে পনেরো হাজার বাংলাদেশী। এসব বাংলাদেশীদের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধানকে আরও শক্তিশালী করার অংশ হিসাবে ৭ জানুয়ারী আয়োজন করা হয় পারিবারিক মিলন মেলার। সন্ধ্যার পর অনুষ্ঠান স্থলে একে একে উপস্থিত হন নাসাউ কাউন্ট্রির বাংলাদেশীরা। অনুষ্ঠানটি ক্যাপ্টেন মোতাছির মিয়ার সভাপতিত্বে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আনন্দঘন এই আয়োজন নিয়ে কথা বলেন সংগঠনের নব-নিযুক্ত সভাপতি ক্যাপ্টেন মোতাছির মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শামিবুর রহমান (শামীম), এটর্নী মঈন চৌধুরী প্রধান উপদেষ্টা, ক্যাপ্টেন কারাম চৌধুরী প্রধান আইন উপদেষ্টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থতি ছিলেন পলাশ হাসান, হুমায়ুন কবির  ও মনির হোসেন। অন্যান্যদের মধ্যে ছিলেন মোঃ হাবিব, ফারুকী চৌধুরী, সোহলে খান বাপ্পী, সৈয়দ জাহদিুল ইসলাম, আমিনুল হক, মাহফুজুল আলম, জাহাঙ্গীর হোসেন ও শেখ ফরহাদ সহ বেশ কয়েক জন নেতা।   অনুষ্ঠানটি ইঞ্জিনিয়ার মোঃ শামিমুর রহমান (শামীম) ও মোঃ সোহলে রানার  উপস্থাপনায় অনুষ্ঠানে নাচ, গান, গজল, শিশু বিষয়ক অনুষ্ঠান, ম্যাজিক শো সহ বাংলাদেশের সাংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পিঠা-পুলীর আয়োজন করা হয়। এ ধরণের একটি পারিবারিক আয়োজনে অংশ নিতে পেরে খুব খুশি অনুষ্ঠানে আগত বাংলাদেশীরা। এরপর নতুন কমিটির শপথ পাঠ করান ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক এট লার্জ এটর্নী মঈন চৌধুরী। তার বক্তব্যে তিনি এই ধরণের অনুষ্ঠানের প্রশংসা করেন। লং আইল্যান্ডের নাসাউ কাউন্ট্রিতে বাংলাদেশীরা বহু বছর থেকে বসবাস করেন। তারা বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করলেও একে অপরের বিপদে পাশে দাঁড়াতে এবং কমিউনিটিকে সামনে এগিয়ে নিতে এবার আবদ্ধ হলেন একই ছাতার নিচে। যার মধ্য দিয়ে সবার মাঝে এক সৌহাদ্ধ সম্পর্ক গড়ে উঠবে, একে অপরকে চিনবে জানবে বলে মনে করেন অনুষ্ঠানের আয়োজকরা। এরপর একের পর এক মনমুগ্ধকর পরিবেশনায় আগত দর্শকরা আনন্দে মেতে ওঠেন। প্রথমে পিঠা-পুলী উৎসবের বিজয়ীদের ও নাচ, গান, গজল, শিশু বিষয়ক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে অনুষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ পুরস্কার ও সনদপত্র প্রদান করেন। পিঠা-পুলীর সমস্ত অনুষ্ঠান উপস্থাপন করেন উক্ত সংগঠনের মহিলা বিষয়ক সমন্বয়কারী মান্না মাহমুদ ছামা। এরপর শুরু হয়  সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ আকর্ষন ছিল বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় সংগীত শিল্পী নাজু আকন্দের গান। তিনি একের পর এক জনপ্রিয় গান গেয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন এবং অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করে স্থায়ানীয় সংগীত শিল্পী অর্নব আহম্মেদ আরিফ ও হাছিন আহম্মেদ। এরপর শুরু হয় বিশেষ আকর্ষন ম্যাজিক্যাল শো। ইঞ্জিনিয়ার মোঃ শামিবুর রহমান (শামীম) এর একের পর এক মনমুগ্ধকর ম্যাজিক পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন