https://www.prothomalony.com/
8116
north-america
প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৪ ০৮:১২
১০ জানুয়ারি বুধবার বঙ্গবন্ধু ফাউন্ডেশন গ্রেটার ওয়াশিংটন ডিসির উদ্দ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠত হয়। ভার্চুয়েল এ আলোচনায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ছালেহ আহমেদ, প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র এর সম্মানিত সভাপতি ড. খন্দকার মনসুর। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী। সভা পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু সরকার।
সভায় আরো উপস্হিত থেকে বক্তব্য রেখেছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন গ্রেটার ওয়াশিংটন ডিসির সভাপতি আলাউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হাসনাত সানি , ভার্জিনিয়া রাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অমর ইসলাম প্রমুখ। আলোচনায় অংশ গ্রহনকারীরা বঙ্গবন্ধুর রাজনৈতিক ও কর্মমময় জীবনের উল্লেখযোগ্য ঘটনাসমূহ এবং জীবনাদর্শের উপর দীর্ঘ আলোকপাত করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন