https://www.prothomalony.com/

8113

north-america

উত্তর আমেরিকা

বাংলাদেশ এসেম্বলি অব ইউএসএ- এর আত্মপ্রকাশ

প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৪ ০৭:৫৮

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে।  ৭ জানুয়ারি রোববার রাতে জ্যামাইকার একটি রেস্টুরেন্টের পার্টি হলে এই সংগঠনের নাম ঘোষণা করা হয়। 

নতুন সংগঠনের সভাপতি হিসাবে সর্বসম্মতভাবে মনোনীত হয়েছেন মো. শামীম হাসান। সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হন মুহাম্মদ ইসলাম কলিম। কমিউনিটি অ্যাক্টিভিস্ট শরাফ সরকার কমিটির সকল সদস্যদের নাম ঘোষণা করেন। 

অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহবায়ক ও পরবর্তীতে সংগঠনের মনোনীত সভাপতি শামীম হাসান। সাজিদুল ইসলাম সুজনের উপস্থাপনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অনুষ্ঠানের সদস্য সচিব ও পরে সংগঠনের মনোনীত সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিম। 

পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রভাষ চক্রবর্তী। এছাড়া ছিল দুই দেশের জাতীয় সঙ্গীত। সকল শহীদদের স্মরণে নিরবতা পালন করা হয় এক মিনিট। অনুষ্ঠানে বক্তব্য দেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট শরাফ সরকার, জহিরুল ইসলাম, আব্দুল বাতেন, আব্দুল বাসেত, ফখরুল ইসলাম দেলোয়ার, শাহ মোয়াল্লেম হোসাইন, লিটন চৌধুরী, ইসমাইল হোসেন স্বপন, মিয়া ফয়েজ আহমেদ জুয়েল প্রমুখ।

বক্তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে এই সংগঠনের পথচলায় যে কোন ধরণের সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে নবগঠিত সংগঠনের কর্মকর্তারা জানান, নতুন আসা ইমিগ্রেন্টদের বাসস্থানের খোঁজ করে দেওয়া, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, ইংরেজি শেখার সুযোগ করে দেওয়া, তাদের জন্য সপ্তাহব্যাপী ইংরেজি ভাষার ওপর ওয়ার্কশপ করা, কমিউনিটির মানুষকে সচেতন করতে সাইবার ক্রাইমের ওপর সেমিনার, কমিউনিটির কেউ মারা গেলে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদানসহ বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। এছাড়া এখানে বসবাসকারী আমাদের কমিউনিটির মানুষ কিভাবে সরকারি সুবিধাগুলো নিতে পারেন সে ব্যাপারে তাদের জানানোর উদ্যোগ নেওয়া হবে। আমরা এজন্য কারো অনুদানের ওপর নির্ভর করতে চাই না। আমরা নিজেরাই তা বাস্তবায়ন করার চেষ্টা করব। 
 
কমিটি ঘোষণার পরই ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শিল্পী মৃদুল আহমেদ, মাহমুদুল ফিরোজ ও চন্দন চৌধুরীর একের পর পরিবেশনা সবাইকে মুগ্ধ করে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন