https://www.prothomalony.com/
8100
north-america
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৪ ১০:১২
আসিয়ান চেয়ারম্যানের বিশেষ দূত আলোয়ানকিও কিট্টিখন ১২ জানুয়ারী শুক্রবার বাংলাদেশ দূতাবাসে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোঃ মনোয়ার হোসেন এর সাথে সাক্ষাত করেন। লাওস এ বছর ১ জানুয়ারি থেকে আসিয়ান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করার পর আলোয়ানকিও কিট্টিখনকে মিয়ানমার বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ করে। বিশেষ দূত হিসেবে মিয়ানমারে এটিই তাঁর প্রথম সফর।
রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতকালে বিশেষ দূত মিয়ানমারের ষ্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা ও অন্যান্য অংশীজনদের সাথে তাঁর আলাপের বিষয়বস্তু অবহিত করেন। তিনি মিয়ানমারের জন্য আসিয়ান প্রস্তাবিত পাঁচ ধাপের চুক্তি বাস্তবায়ন এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন বিষয়ে আসিয়ান চেয়ারম্যানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। রাষ্ট্রদূত মিয়ানমারের রাখাইন ষ্টেট থেকে বাস্তুচ্যুত ও বাংলাদেশে আশ্রিত ১ মিলিয়নেরও বেশি মানুষকে নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে আসিয়ানের সহযোগিতা অব্যহত থাকবে মর্মে আশা প্রকাশ করেন। রাষ্ট্রদূত ও আসিয়ান বিশেষদূত ২০২৪ সনজুড়ে এই বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে সম্মত হন।
আলোয়ানকিও কিট্টিখন লাওসের একজন অভিজ্ঞ কূটনীতিক যিনি ২০১৬-২০২০ পর্যন্ত লাওস প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রী হিসেবে এবং ১৯৯৩-২০০৭ পর্যন্ত জাতিসংঘে লাওস-এর রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন