https://www.prothomalony.com/
8092
north-america
শেরপুর জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার ব্রঙ্কসে স্টার্লিং এভিনিউর আল আকসা পার্টি হলে এক বর্ণাঢ্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্তি সচিব একেএম বদরুল মজিদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন আরশি নাদিয়া। এরপরে পরিবেশিত হয় আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত।
১ম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনটির বিদায়ী সভাপতি ওসমান গণি। আয়ব্যয়ের হিসাবের রিপোর্ট পেশ করেন বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ।
এরপর নতুন কমিটির শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি একেএম বদরুল মজিদ।সংগঠনের নব নির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন আনোয়ার দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি একেএম বদরুল মজিদ, শেরপুর জেলা সমিতির নব নির্বাচিত সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ ও সাবেক সাধারন সম্পাদক জসিম মিয়া, সাবেক সিনিয়র ডিডেকটিভ মাসুদ রহমান, কুমিল্লা সমিতির সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়া প্রমুখ।
প্রধান অতিথিসহ সংগঠনের উপদেষ্টাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নব নির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন আনোয়ার।অনুষ্ঠানে বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। সংগঠনের কয়েকজন সদস্যের সন্তানদের হাতে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়ার জন্য পুরস্কার তুলে দেয়া হয়।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন