https://www.prothomalony.com/

8091

north-america

উত্তর আমেরিকা

ইতালি আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও নির্বাচন বিজয় উদযাপন।

প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৪ ০৯:৩০

১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগ আয়োজিত একটি আলোচনা সভা ও পঞ্চম বারের মতো আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে যাওয়ায় বিজয় উদযাপন অনুষ্ঠিত হয়েছে। 
 
 রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে  আয়োজনের প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলাম।  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ থেকে  সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। 


 
আলোচনা সভা ও বিজয় উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ জসিমউদ্দিন এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বাবু। 

একদিকে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে স্বাধীনতা ও বিজয়ের এসেছিল পূর্ণতা ও সার্থকতা, আবার এদিন ই দ্বাদশ পার্লামেন্টের সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আর তাই বঙ্গবন্ধুর বিভিন্ন ভিডিও ও ছবি দিয়ে প্রামাণ্যচিত্র, এই সরকারের উন্নয়নের নানাবিধ কার্যক্রম গুলো তুলে ধরেন এই বিজয় উৎসবে।

 
 
রাষ্ট্রদূত সকল প্রবাসীদের দেশের উন্নয়নে পাশে থাকার আহ্বান জানান। এবং প্রবাস বান্ধব এই সরকারের সকল উন্নয়নে  প্রবাসীদের সম্পৃক্ততা থাকার প্রতি ও গুরুতারোপ করেন। 

এই সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি শাহ আলম, আব্দুর রশিদ, অনুপ কুমার ঘোষ, শোয়েব দেওয়ান, ফজলুল হক ভুট্টো  সহ অনেকে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন