https://www.prothomalony.com/
8082
north-america
প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৪ ০৮:৩৬
বাংলাদেশি আমেরিকান সৈয়দ এনায়েত আলী অক্সিলারি পুলিশ ক্যাপ্টেন হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয় বক্সিংয়ের প্রাক্তন হেভি ওয়েট চ্যাম্পিয়ন এবং দক্ষিন এশিয়ান গেমসের রানার্সআপ বক্সার ছিলেন। ১৯৮৮ সালের বডিবিল্ডিংয়ে হেভি ওয়েট মিস্টার বাংলাদেশ হয়েছিলেন। সৈয়দ এনায়েত আলী ১৯৮৯ সালে আমেরিকা চলে আসেন।
তিনি অক্সিলারি পুলিশ হিসেবে ২০০২ সালে যোগদান করেন এবং তিনি প্রথম ২০০৯ সালে প্রথম বাংলাদেশি অক্সিলারি পুলিশ সার্জেন্ট হিসেবে পদোন্নতি পান। ২০২১ সালেও তিনিই প্রথম অক্সিলারি পুলিশ লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।
.jpeg)
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট ১৯৫০ সালে অক্সিলারি পুলিশ গঠন করে। এটি মূলত ভলান্টারী সার্ভিস, প্রায় ১১০ জন বাংলাদেশি ভলান্টারী সার্ভিস করছেন কমিউনিটিকে সাহায্য করার জন্য। কোনো পারিশ্রমিকের বিনিময়ে নয় বরং কমিউনিটিকে সাহায্যের উদ্দশ্যে এই সকল স্বদেশীরা কাজ করে যাচ্ছেন সুনামের সাথে।
কমিউনিটিকে এবং পুলিশ ডিপার্টমেন্টে সাহায্য করার জন্য তারা ব্যক্তিগত উদ্যোগে এখানে যোগদান করেন এবং পুলিশ ও কমিউনিটিকে তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন। এনায়েত আলী বর্তমানে কুইন্স নর্থের ১১৪ নম্বর পুলিশ প্রিসেন্টে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপার) করেসপন্ডিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
.jpeg)
সংগঠনটির প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেক্টিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক সৈয়দ এনায়েত আলীর পদোন্নতিতে অভিনন্দন জানিয়েছেন। ৯ জানুয়ারি মঙ্গলবার তাঁর পদোন্নতি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন কমান্ডিং অফিসার ডেপুটি ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ, বাপা’র ইভেন্ট কো-অর্ডিনেটর সার্জেন্ট মুরাদ আহমেদ, কো ট্রেজারার অফিসার জসীম মিয়া, বাপা’র ট্রাস্টি সার্জেন্ট লতিফ , বাপা’র সদস্য অফিসার ইরফানসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী লোকজন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন