https://www.prothomalony.com/

8080

north-america

উত্তর আমেরিকা

আল আকসা পার্টি হলে রমজানে ইফতার পার্টির জন্য হলভাড়া মওকুফের ঘোষণা

প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৪ ০৮:২৩

ব্রঙ্কসের আল-আকসা পার্টি হলের প্রেসিডেন্ট এবং সিইও আলী হায়দার বলেছেন, আসন্ন রমজান মাসে রোজাদারদের জন্য যারা পার্টি আয়োজন করবেন তাদের কোন হলভাড়া দিতে হবেনা। তাদের ইফতার আইটেমেও থাকবে বিশেষ ছাড়। তিনি এই সূযোগ গ্রহন করার জন্য নিউইয়র্কের বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

গত ৯ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় স্হানীয় নির্বাচিত অফিসিয়ালদের সম্মানে আয়োজিত এক ডিনার অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। ১৪১৬ ইউনিয়ন পোর্ট রোডে অবস্হিত আল আকসা পার্টি  হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলী হায়দার বলেন, তাদের চাইনিজ রেস্টুরেন্ট সংলগ্ন পার্টি হল টি সপ্তাহের ৭দিনই খোলা থাকে। তারা ৫ বরোর সর্বত্রই ক্যাটারিং করে থাকেন।স্হানীয়ভাবেও যে কেউ অর্ডার দিয়ে তাদের চাইনিজ খাবার অর্ডার করতে পারেন। ডেলিভারির ব্যবস্হা রয়েছে।তিনি তাদের পার্টি হল এবং চাইনিজ রেস্টুরেন্টের সেবা গ্রহনের জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান।

পার্কচেস্টার কমিউনিটি বোর্ড চেয়ারম্যান এডভোকেট এন মজুমদার আল আকসা পার্টি হলের ব্যবস্হাপনা,খাবার ইত্যাদির প্রশংসা করে বলেন আমি নিজে এবং আমার পরিচিত অনেকেই এখানে পার্টি করে তাদের উচ্ছসিত প্রশংসা করেছেন। কমিউনিটির এই ব্যবসা প্রতিষ্ঠানটির অগ্রগতির জন্য তিনি এলাকাবাসী সহ সকলের সহযোগীতা কামনা করেন।অনুষ্ঠানে কমিউনিটি বোর্ড -৯ এর পক্ষ থেকে আল -আকসা পার্টি হলের সিইও আলী হায়দারের কাছে একটি সম্মাননা পত্র তুলে দেয়া হয়।সম্মাননাটি তুলে দেন কমিউনিটি বোর্ড -৯ এর  ডেপুটি ডিস্ট্রিক্ট ম্যানেজার  শার্লি আলোনজো।এছাড়াও সিনেটর নাটালিয়া ফার্ন্দান্দেজের পক্ষ থেকে একটি সাইটেশন প্রদান করা হয়।



অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি বোর্ড -৯ এর ডিস্ট্রিক্ট ম্যানেজার  উইলিয়াম রিভেরা,ফাস্ট ভাইস চেয়ার এন্ডেও মার্টিনেজ, সেকেন্ড ভাইস চেয়ার মিশেল হেলপার্ন,কোষাধ্যক্ষ হেনরি পিলায়ো, প্রমুখ।

বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আঃ শহীদ, আঃরহিম বাদশাহ, সাংবাদিক নুর মোহাম্মদ, এ ইসলাম মামুন, সিপিএ জাকির চৌধুরি, ডিটেকটিভ মাসুদুর রহমান প্রমুখ। নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 উল্লেখ্য স্টার্লিং এভিনিউর কাছে ১৪১৬ ইউনিয়নপোর্ট রোডে মনোরম সাজ সজ্জায় আল-আকসা পার্টি হলের পাশে রয়েছে আল আকসা চাইনিজ রেস্টুরেন্ট । বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত সপ্তাহের ৭ দিনই খোলা থাকছে এ  প্রতিষ্ঠানটি।প্রায় অর্ধ শতাধিক পদের মেন্যু থেকে ক্রেতারা তাদের পছন্দের আইটেমগুলি বেছে নিতে পারেন। ঢাকার আদলে ডেকোরেশন আর খাবারের স্বাদে বৈচিত্র এটাই আল আকসা চায়নিজের প্রধান বৈশিষ্ট। দামের ব্যাপারেও কিছুটা ছাড় দিয়েছে তারা।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন