https://www.prothomalony.com/

8059

north-america

উত্তর আমেরিকা

জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশনের অভিষেক ও পৌষ উৎস

প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৪ ১১:২১

হিম হিম ঠান্ডা আর পাতা খসার দিন গুলো এলেই সকলে বুঝে যাই পৌষ এর হাওয়া গায়ে লাগতে শুরু করেছে। শাল জড়িয়ে হল থেকে বেরিয়ে চৌরঙ্গীর মোড়ের সেই গরম গরম ভাপা পিঠা, তেলের পিঠা, চিতই পিঠা , পেয়াজু , আহা!!! তারপর সোজা মুক্তমঞ্চের জম্পেশ অনুষ্ঠান আর নির্ভেজাল আড্ডা, রাতে চলে যাওয়া বটতলা , কব্জি ডুবিয়ে খেয়ে তবেই হলে ফেরা! এ যেন জাবিয়ানদের শীতের প্রতিদিনের রুটিন। তাই আমেরিকায় জাবিয়ানদের সংগঠন জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা প্রতিবছরের ন্যায় এবারেও আয়োজন করে পৌষ উৎসব এবং সেই সাথে ২০২৪ ও ২০২৫ কার্যবছরের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। গত ৬ই জানুয়ারী, ২০২৪ ( ২২শে পৌষ, ১৪৩০) নিউ ইয়র্কের একটি পার্টি হলে আয়োজন করা হয় এই পৌষ উৎসবের।


 
বিকাল ৪টা থেকেই সকল জাবি পরিবার তাদের নিজের হাতের তৈরী রকমারি পিঠা নিয়ে ভেন্যুতে আসতে থাকেন। কেউ আনেন ভাপা পিঠা, কেউ ভেজানো পিঠা, দুধ পুলি, তেলে ভাজা পিঠা, গোকুল পিঠা, ডিম বিস্কুট পিঠা, চিতই পিঠা সাথে ধনিয়া পাতা এবং শুটকি বাটা, পাকন পিঠা, পাটিসাপটা পিঠা, মশলা পিঠা, নুনগরা পুঠা, ফুলঝুড়ি নকশী পিঠা, পায়েশ এবং ছোলাভুনা সহ রকমারি সব দেশীয় ঐতিহ্যবাহি পিঠা। বাহারি রকমের শীতের পিঠা পায়েশের সমাহার বসে যেন এই পৌষ উৎসবে। পৌষ উৎসব উদ্বোধন করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান।


 
অনুষ্ঠানের শুরুতে প্রজন্ম জাহাঙ্গীরনগর শীতের আগমনী বার্তা সঙ্গীত নেচে গেয়ে পরিবেশন করে। এবং আমন্ত্রিত সকল অতিথীদের এরপর শীতের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। পিঠার স্বাদ গ্রহন শেষে উপদেষ্টা মোহাম্মদ জামান মনির নব্য নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। তারপর সাবেক কমিটির সভাপতি এবং সাধারন সম্পাদক নতুন কমিটির সভাপতি এবং সাধারন সম্পাদককে ফুল দিয়ে বরন করেন। এবং বিগত দুই বছরের অসামান্য অবদান ও নেতৃত্বের জন্য সদ্য সাবেক হওয়া সভাপতি শমিত মন্ডল এবং সাধারন সম্পাদক দুররে মাকনুন নবনীকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। পুরো আয়োজন জুড়ে চলে নাচ গান, আবৃত্তি, আড্ডা আর ক্যাম্পাসের স্মৃতিচারণ।


 
পিঠার পাশাপাশি রাতের আয়োজনে গতানুগতিক ধারার বাইরে গিয়ে ক্যাম্পাসের শীতের রাতের পছন্দনীয় খাবার খিচুরী, মাংস ও চাটনী সবজি পেয়ে সকলেই নস্টালজিক হয়ে পরেন। সঙ্গীত পরিবেশন করেন হোসেন শাহরিয়ার তৈমুর, শারমিন আক্তার রেক্সোনা, তানজিল ও তাইয়্যেব। কবিতা আবৃত্তি করেন মোহাম্মদ নাসিরুল্লাহ। উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব একরামুল করিম, জনাব মোহাম্মদ জামান মনির, জনাব আশুতোষ সাহা, জনাব খালেদ মনির যোসেফ এবং জনাব মিল্টন জকি।
সমাপনী বক্তব্যে সভাপতি শমিত মন্ডল এবং সাধারন সম্পাদক দুররে মাকনুন নবনী এতো বড় এবং এত সুন্দর সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে  ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নব নির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নব নির্বাচিত কমিটির সভাপতি শামীমআরা বেগম এবং তামান্না শবনম পাপড়ী তাদের শুভেচ্ছা বক্তব্যে বলেন- বাংলাদেশের সবচেয়ে বড় পরিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এর দায়িত্ব নেওয়া খুবই কঠিন একটি কাজ। সকলের সহযোগীতা পেলে দেশের একমাত্র মৌলবাদ মুক্ত এবং সাংস্কৃতিক রাজধানীর ঐতিহ্য সর্বত্র পৌছে দিতে চাই। পুরো অনুষ্ঠানটি বিভিন্ন ধাপে সফলভাবে পরিচালনা করেন রেজিয়া ফারহানা খান, আফ্রোদিতি পান্না, শামীমআরা,শবনম পাপড়ী, নবনী, মিফাত, নাবিলা ও লিটু আনাম।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন