https://www.prothomalony.com/
8054
north-america
প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৪ ১০:৪৪
জানুয়ারির প্রথম সপ্তাহে কোয়ান্টাম ফাউন্ডেশন 'টোটাল ফিটনেস' ডে উদযাপন করে থাকে প্রতিবছর এই ধারাবাহিকতায় ৭ জানুয়ারী রোববার কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি, ইউএসএ'র নিউইয়র্কের জ্যামাইকাস্থ কার্যালয়ে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে দিনব্যাপী অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, "সবাইকে আগে সালাম দিন।"
নিউইয়র্ক সময় সকাল ১০টায় শুরু হয় ইনডোর এবং অনলাইন প্রোগ্রাম, সঞ্চালনা করেন সোসাইটির দায়িত্বশীল মেহ্জাবীন আহমেদ অডিও স্ট্রিমিং এরমাধ্যমে মূল আলোচনা উপস্থাপন করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব শহীদ আল বোখারী।
আলোচক বলেন- মনে প্রশ্ন জাগতে পারে- এত বিষয় থাকতে সালাম কেন? টোটাল ফিটনেসের সাথে সালামের সম্পর্ক কী? আসলে উত্তরটা খুব সহজ। বিশ্বব্যাপী আসন্ন যে মহামারী তা হচ্ছে একাকীত্ব বা নিঃসঙ্গতার।আধুনিক নগরের বাসিন্দারা এখন এক নীরব ঘাতকের শিকার হচ্ছে, যার নাম একাকীত্ব। বিল্ডিংয়ের গা ঘেঁষে বিল্ডিং, লক্ষ লক্ষ মানুষ! অথচ এত মানুষের ভিড়েও আপন কোনো মুখ সে খুঁজে পায় না। ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ও ডিউক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ১৫৩১ জন মানুষের ওপর একটি জরিপ করেন দেখা গেল গড়পড়তা মার্কিন নাগরিক মনে করে সুখ দুঃখের আলাপ করার জন্যে তার অন্তত তিন জন কাছের মানুষ রয়েছে ২০ বছর পর জরিপটি পুনরায় করা হলো এবার অংশগ্রহণকারীরা জানাল আমার একজনও কাছের মানুষ নাই।
গত কয়েক দশকে মানুষ ক্রমাগত অসামাজিক হয়ে যাচ্ছে! অচেনা মানুষ তো দূরের কথা প্রতিবেশীর সাথেও তার কোনো সামাজিক সম্পর্ক নেই।শহরে লক্ষ লক্ষ মানুষ পাওয়া যাবে যারা একই বিল্ডিংয়ে বছরের পর বছর বাস করছেন, কিন্তু পরস্পরকে চেনেন না লিফটে বা সিঁড়িতে দেখা হলে কুশল বিনিময় না করে মোবাইলের দিকে চোখ রেখে তারা দ্রুত পাশ কাটিয়ে চলে যায়।
এ নিঃসঙ্গতার মহামারী থেকে আত্মরক্ষার উপায় সম্পর্কে তিনি বলেন, সমস্যাটি যেহেতু পাশ্চাত্যকে বেশি আক্রান্ত করেছে তাই সেখানে এই নিয়ে জোরদার গবেষণা চলছে বিজ্ঞানীরা নানানরকম পরীক্ষা নিরীক্ষা ও সমীক্ষা চালিয়ে নাগরিকদের পরামর্শ দিচ্ছেন, যদি সুখী ও সফল হতে চাও পরিচিত অপরিচিতদের হ্যালো বা গুড মর্নিং বলার অভ্যাস বাড়াও বিখ্যাত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ মানুষের ওপর জরিপ করে জানাচ্ছেন প্রতিবেশীদের নিয়মিত হ্যালো বলেন যারা অন্যদের তুলনায় তারা বেশি ভালো থাকেন ছোট এই অভ্যাস শুধু যে সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ায় তাই নয় শারীরিক সুস্থতা আর্থিক সমৃদ্ধি এবং পেশাগত সাফল্যের পরিমাণও বাড়িয়ে দেয়।
.png)
মজার বিষয় হলো আধুনিক বিজ্ঞান নতুন কিছু বলছে না এখন থেকে ১৪শ বছর আগে নবীজী (স) বলেছেন, আসসালামু আলাইকুম বলে আগে সালাম দাও। সর্বত্র সালামের প্রচলন করোতোমরা লাভ করবে শান্তি ও নিরাপত্তা তাই সকালে ঘুম থেকে উঠে প্রথম যাকে দেখছেন তাকেই হাসিমুখে সালাম দিন।আর ঘর থেকে বেরিয়ে প্রতিবেশী, সহকর্মী, সহযাত্রী, মহল্লার দোকানদার, যানবাহন চালক যার সাথেই দেখা হবে সবাইকেই আগে হাসিমুখে সালাম দিন। আপনার দিন শুরু হোক সালাম দিয়ে শান্তির বার্তা ছড়িয়ে।
প্রসঙ্গতঃ একজন মানুষ সম্পূর্ণভাবে সুস্থ সতেজ, সুখী প্রশান্ত জীবন যাপনের জন্য শারীরিক ফিটনেসের পাশাপাশি মানসিক, সামাজিক ও আত্মিক ফিটনেস অনেক বেশী জরুরী। এই চার উপাদান মিলেই হচ্ছে টোটাল ফিটনেস।
কোয়া ন্টাম বর্ষ ৩২ আপনার সোশ্যাল ফিটনেসের ভিত্তিকে সুদৃঢ় করুক। আপনি ঘরে কর্মস্থলে সামাজিক পরিমণ্ডলে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠুন। পরম করুণাময় সবসময় আমাদেরকে তাঁর রহমতের ছায়ায় রাখুন। এই প্রার্থনা রেখে তিনি আলোচনা শেষ করেন।
ভিডিও ক্লিপ : "Vitamin S : বাড়াবে আপনার সামাজিক নিরাপত্তাবোধ"। দেখানোর পর শুরু হয় মেডিটেশন : নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করি। মেডিটেশন শেষে কর্মসূচীর সমাপ্তি ঘটে অংশগ্রহণকারীদের অনেক পদের দেশীয় পিঠা দিয়ে আপ্যায়নের মধ্যদিয়ে।
রোববার, সকাল ১০টায় ৮৬-৪৭ ১৬৪ স্ট্রিট, জ্যামাইকা, নিউ ইয়র্ক, ফোন: ৫১৬ ৭৬১ ১৬১৪ কোয়ান্টাম লার্নিং সেন্টার হল এ সোসাইটির নিয়মিত সাপ্তাহিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয় যা সকলের জন্য উন্মুক্ত,পৃথিবীর যেকোন স্থান থেকে অনলাইনে অংশগ্রহণ করতে ভিজিট করুন qmsusa.org/sadakayonরয়েছে মনোযোগ, সচেতনতা, সাফল্য, সুস্বাস্থ্য, ও প্রশান্তি বাড়ানোর বৈজ্ঞানিক প্রক্রিয়া - মেডিটেশন আরো রয়েছে অসুস্থ ও সমস্যা পীড়িতদের জন্যে হিলিং এবং ফ্রি কাউন্সিলিংয়ের ব্যবস্থা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন