https://www.prothomalony.com/

8052

north-america

উত্তর আমেরিকা

হোয়াইট হাউসের গেটে গাড়ির ধাক্কা, চালক আটক

প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৪ ১০:২৮

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের কাছ থেকে ৮ জানুয়ারি  সোমবার এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি একজন গাড়িচালক। তিনি হোয়াইট হাউস কমপ্লেক্সের একটি বাইরের ফটকে গাড়ি তুলে দিয়েছেন বলে সিক্রেট সার্ভিস জানিয়েছে।  

ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে ছিলেন না। এটি নিছক দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক (হামলা চালানোর জন্য) ছিল, সে সম্পর্কে কিছু বলেননি নিরাপত্তা কর্মকর্তারা। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি এক্সে বলেছেন, আগের দিন সন্ধ্যা ছয়টার কিছু আগে হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরের একটি ফটকে একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়।

ঘটনার পর গাড়ির চালককে হেফাজতে নেওয়া হয়। তাঁরা ঘটনাটি তদন্ত করছেন বলে জানিয়েছেন। ঘটনাস্থল থেকে পরে গাড়িটিকে সরিয়ে নেয় ওয়াশিংটন পুলিশ। মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র বলেন, ‘গাড়িচালককে হেফাজতে রাখা হয়েছে। আমাদের তদন্ত অব্যাহত আছে।’

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন