https://www.prothomalony.com/

8051

north-america

উত্তর আমেরিকা

সোমবার ৩২৫ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৪ ১০:১৮

বিপন্ন ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং ইসরাইলের ক্রমাগত হামলার প্রতিবাদে নিউইয়র্কে টানা প্রতিবাদ অব্যাহত রয়েছে। বিভিন্ন নাগরিক সংগঠন প্রতিদিনই সভা, সমাবেশ করছে। ৮ জানিয়ারি   ব্রিজ ও ট্যানেল অবরোধ করে এমন প্রতিবাদ জানানো হয়েছে। জন ও যান চলাচল ব্যাহত করার অভিযোগে  নিউইয়র্ক পুলিশ ৩২৫ জনকে গ্রেফতার করেছে।

৮ জানুয়ারী  সোমবার কর্মদিবসে সকাল ৯টার কিছু আগে থেকেই বিক্ষোভকারীরা ম্যানহাটনে প্রবেশের তিনটি ব্রিজের সামনে অবরোধ করে। ম্যানহাটন, ব্রুকলিন এবং উইলিয়ামবার্গ ব্রিজের সামনে সকাল সারে ৯টার দিকে কার্যত বন্ধ হয়ে পড়ে। নিউজার্সিগামী হ্যলান্ড ট্যানেলও প্রতিবাদকারীদের অবরোধে বন্ধ হয়ে পড়ে। ব্রিজ ও ট্যানেল বন্ধ হয়ে পরায় সমস্ত ম্যানহাটন ও সংলগ্ন এলাকায় লোকজনকে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে গাড়িতে বসে থাকতে দেখা যায়। একদিকে বিক্ষোভকারীদের স্লোগান এবং অপরদিকে গন্তব্যে পৌঁছানোর জন্য সড়ক চলাচলকারীদের উৎকণ্ঠায় ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। দুপুরের দিকে স্লোগান দিতে দিতে বিক্ষোভকারীরা চলে গেলে ধীরে ধীরে ট্রাফিক সহজ হতে শুরু করে। সকালের ট্রাফিক জ্যামের জের হিসেবে সোমবার দিনভরই ম্যানহাটন এবং সংলগ্ন এলাকায় ট্রাফিক জ্যাম ছিল বলে বাস ও গাড়ি চালকরা জানিয়েছেন।

পুলিশ এসব বিক্ষোভ থেকে ৩২৫ জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে। গ্রেফতারকৃত এসব বিক্ষোভকারীদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে, তা জানানো হয়নি।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন