https://www.prothomalony.com/

8045

north-america

উত্তর আমেরিকা

পেন্টাগন গোপন রাখল মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর অসুস্থতার খবর

প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৪ ০৯:১৮

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন চলতি মাসের শুরু থেকেই অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। শেষ পর্যন্ত ৫ জানুয়ারী শুক্রবার পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে এটি নিশ্চিত করেন। এর আগে ৪ জানুয়ারী  বৃহস্পতিবার গণমাধ্যম সিবিএসকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পেন্টাগণ কর্মকর্তা একই তথ্য দিয়েছিলো।   বর্তমানে তিনি নিজ পেশাদার দায়িত্বে ফিরে গেলেও ১ জানুয়ারী সোমবার তাকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছিলো। এ বিষয়ে রাইডার বলেন, ‘চিকিৎসা ও ব্যক্তিগত গোপনীয়তার কথা চিন্তা করে সংবাদটি গত কিছুদিন গণমাধ্যমে প্রদান করা হয়নি।’

তাছাড়া পলিটিকোর পেন্টাগন বিটের রিপোর্টার লারা সেলিগম্যান জানান, অস্টিন শনিবার পর্যন্ত হাসপাতালে ছিলেন। তবে তিনি কখন হাসপাতাল থেকে ছাড়া পাবেন সে বিষয়ে নিশ্চিত ছিলেন না সেলিগম্যান। এদিকে অস্টিনের সম্পর্কে দেরিতে তথ্য প্রকাশের জন্য উদ্বেগ প্রকাশ করে চিঠি দিয়েছেন দ্য পেন্টাগন প্রেস অ্যাসোসিয়েশন। চিঠিতে বলা হয়, দেশের নেতারা কখন অসুস্থ হচ্ছে সেটা জানার অধিকার জনগণের রয়েছে। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন