https://www.prothomalony.com/
8015
north-america
প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৪ ০৩:০৬
সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইংরেজী নববর্ষ ২০২৪ উদযাপন করেছে। ১ জানুয়ারী সোমবার দুপুরে বাংলাবাজারের নিরব রেস্টুরেন্টে নববর্ষের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সংগঠনের সাধারন সম্পাদক কাজী রবিউজ্জামান ও অধ্যাপিকা সুমিত্রা সেনের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ আব্দুস ছালাম। শুরুতে কোরআন তেলাওয়াত করেন তোফায়েল চৌধুরী। গীতা পাঠ করেন কবি সুধাংশু কুমার মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক কাজী রবিউজ্জামান।
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউএসএর সভাপতি আব্দুস শহীদ, কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মন্জুর আহমেদ, হেলথ এডভাইজার ডাঃ মোক্তার আহমেদ, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সি, হৃদয়ে বাংলাদেশ সভাপতি সাইদুর রহমান লিংকন, সারাহ হোম কেয়ার ডাইরেক্টর ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, ব্রঙ্কস বাংলাদেশী এসোসিয়েশন বিবিএ সভাপতি কামাল উদ্দীন, আকতারুজ্জামান হ্যাপী।
অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে সংগঠনের লগো সম্বিলিত পিন, উত্তোরিয়, ক্যাপ বিতরন ও ফুল দিয়ে স্বাগত জানানো হয়। দেশাত্ববোধক গান পরিবেশন করেন বীরমুক্তিযোদ্ধা এম এ নাসির, অধ্যাপক ছানা উল্লাহ ও হীরা লাল দাস। কবিতা পাঠ করেন কবি আবু তাহের চৌধুরী, ফিরোজ রেজা শরীফ, কবি সুধাংশু কুমার মন্ডল। নতুন বর্ষে সকলের মঙ্গল কামনায় মুনাজাত করেন বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ আব্দুস ছালাম।
সভায় বক্তারা বলেন, আজ নববর্ষে আমাদের প্রত্যাশা সকলে যাতে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন