https://www.prothomalony.com/

8009

north-america

উত্তর আমেরিকা

দু’শ কর্মীর চাকরি গেল - ২ মিনিটের মিটিংয়ে

প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৪ ০৭:২৬

ফ্রন্টডেস্ক যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান, আর্থিক সঙ্কটের মুখে মাত্র ২ মিনিটের অনলাইন মিটিংয়ে তাদের প্রায় ২০০ কর্মীকে চাকরি থেকে বহিষ্কার করেছে। প্রযুক্তি ভিত্তিক সংবাদ মাধ্যম টেক ক্রাঞ্চের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, বছরের শুরুতেই ১ জানুয়ারী সোমবার  এ পদক্ষেপ নেয় প্রতিষ্ঠানটি।

ফ্রন্টডেস্কের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেসি ডিপিন্টো ২ মিনিটের অনলাইন মিটিংএ প্রতিষ্ঠানের আর্থিক অস্বচ্ছতার অযুহাতে এ পদক্ষেপের কথা জানান। তিনি জানান, ব্যাংকের লোন, দেউলিয়াত্বের সম্ভাবনাসহ বিভিন্ন অস্বচ্ছলতার কারণে তারা এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

২০১৭ সালে প্রতিষ্ঠিত কোম্পানিটি এপার্টমেন্ট ভাড়া নিয়ে তা নতুন করে সাজিয়ে আবার ভাড়া দিত। বিভিন্ন বিনিয়োগকারীদের থেকে ২৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ নেওয়ার পরেও এ সঙ্কটে পরতে হয় তাদের। মূলত বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সাথে নানান সমস্যার কারণে এ পরিস্থিতিতে পড়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ১ হাজারের অধিক বাড়ি ভাড়া দিয়েছে। ফ্রন্ট ডেস্ক ছাড়াও যুক্তরাষ্ট্র জুড়ে এ পর্যন্ত বেশ কিছু প্রতিষ্ঠান একই রকম সমস্যার কারণে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন